TRENDING:

Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’

Last Updated:
Bhuvneshwar Kumar becomes first fast bowler to take 200 wickets in IPL: ২০১১ সালে আইপিএলে অভিষেক ভুবনেশ্বর কুমারের। ২০১৭ সালে সবচেয়ে বেশি ২৬ উইকেট নিয়েছিলেন তিনি। আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর। এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই।
advertisement
1/5
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
নজির গড়লেন ভুবনেশ্বর কুমার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রবিবার মাত্র ১ উইকেটই নিয়েছেন তিনি ৷ কিন্তু তাতেই নতুন রেকর্ড গড়লেন ভুবি ৷ আইপিএলের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ২০০ উইকেট নিতে সফল ভুবনেশ্বর ৷ (Photo: AP)
advertisement
2/5
এই নজির আইপিএলে আর কোনও পেসারের নেই ৷ সিএসকে-র ব্যাটসম্যান আয়ুষ মাত্রেকে আউট করেই আইপিএলে ভুবনেশ্বরের কুমারের ঝুলিতে ২০০ উইকেট সম্পূর্ণ ৷ (Photo: AP)
advertisement
3/5
আইপিএলে ২০০ উইকেট নেওয়ার নজির শুধু একজনেরই এর আগে রয়েছে ৷ তিনি হলেন যুজবেন্দ্র চাহাল ৷ ২০২৪ সালেই ২০০ উইকেট নেওয়া হয়ে গিয়েছিল চাহালের ৷ কিন্তু তিনি স্পিনার ৷ ভুবনেশ্বর কুমার প্রথম পেসার হিসেবে এই কীর্তি গড়লেন আইপিএলে ৷ (Photo: AP)
advertisement
4/5
আয়ুষ আউট হওয়ার পরেই বেঙ্গালুরুর ক্রিকেটারেরা ভুবনেশ্বরকে শুভেচ্ছা জানান। সবচেয়ে বেশি আনন্দ করেন বিরাট কোহলি। (Photo: AP)
advertisement
5/5
আইপিএলে এখনও পর্যন্ত ৩টি দলের হয়ে খেলেছেন ভুবনেশ্বর ৷ হায়দরাবাদের হয়ে ১৪৫ ম্যাচে ১৫৭ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। বাকি উইকেটগুলি তাঁর পুণে ওয়ারিয়র্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নেওয়া। (Photo: AP)
বাংলা খবর/ছবি/খেলা/
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল