TRENDING:

বাবা রে PV Sindhu এত্তটা রাগ করতে পারেন, তেড়েমেড়ে গেলেন...দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

এই রাগের আগে পিভি সিন্ধু প্রথম গেম জিতে, দ্বিতীয় গেমে এগিয়ে ছিলেন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতের তারকা মহিলা শাটলার পিভি সিন্ধু  (PV Sindhu) ব্যাডিমিন্টনে এশিয়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে৷ দুবারের অলিম্পিক গেমসের পদকজয়ী পিভি সিন্ধু মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে  জাপানের অকানে ইয়ামাগুচির বিরুদ্ধে ম্যাচ তিন গেম হয়৷ প্রথম গেম জিতেও ম্যাচ হারতে হয় পিভি সিন্ধুকে৷ দ্বিতীয় গেমেও এগিয়ে থেকেও নিজের খেলার গতি ধরে রাখতে পারেননি৷ এই মোকাবিলার সময়ে চেয়ার আম্পায়র সিন্ধুর বিরুদ্ধে পেনাল্টি পয়েন্ট দেন৷ এরপরেই সিন্ধু প্রচণ্ড রেগে যান৷ তিনি চেয়ার আম্পায়রের দিকে এগিয়ে যান৷ সিন্ধু এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
watch viral video how pv sindhu loses cool at chair umpire (Pic/Instagram)
watch viral video how pv sindhu loses cool at chair umpire (Pic/Instagram)
advertisement

সেমিফাইনালে সিন্ধু জাপানি খেলোয়াড় ইয়ামাগুচির বিরুদ্ধে ২১-১৩, ১৯-২১, ১৬-২১ তে ম্যাচ হেরে যান৷ প্রথম গেম সহজে জিতে যান৷ দ্বিতীয় গেমেও তিনি ১৪-১২ তে এগিয়ে ছিলেন৷ এই সময়ে আম্পায়র সার্ভিস দেরি করার কারণে পেনাল্টির শাস্তিতে পরেন৷ তিনি বিপক্ষের শাটলারকে এক পয়েন্ট দিয়ে দেন৷ এরপরেই পিভি সিন্ধু ভীষণই রেগে যান৷ এরপর তিনি সোজা চেয়ার আম্পায়রের দিকে তেড়েমেড়ে এগোন৷ তাঁর সঙ্গে রীতিমতো ঝগড়া করতে লেগে যান৷ ঘটনা ক্রমশ বাড়ছে দেখে প্রধান রেফারি আসরে নামেন৷ সিন্ধু অনেকক্ষণ অবধি চিফ রেফারির সঙ্গেও ঝগড়া করেন৷ ভারতীয় শাটলারের দাবি ছিল ইয়ামাগুচি সেসময় তৈরি ছিল না৷ কিন্তু সিন্ধুর কোনও কথায় কর্ণপাত করা হয়নি৷

advertisement

আরও পড়ুন - LPG Cylinder Price Hike: আবার দামের ঝটকা, এলপিজি সিলিন্ডারের দাম আকাশ ছোঁওয়া

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

ম্যাচের পর পিভি সিন্ধু বলেন হারের কারণে এই ঘটনাও অন্তর্গত৷ তিনি বলেন যে আম্পায়রকে জানানো হয় ওই সময় প্রতিপক্ষের খেলোয়াড় তৈরি ছিলেন না৷ কিন্তু কেউ তাঁর কথা শোনেননি৷  সিন্ধু বারবার বলতে থাকেন যা হয়েছে ভুল হয়েছে৷ তিনি বলেন তিনি দ্বিতীয় গেমেও এগিয়ে ছিলেন৷ তিনি বলেছিলেন দ্বিতীয় গেমে তিনি আগে ছিলেন কিন্তু ওই গণ্ডগোলের জেরে তিনি নিজের পরিচিত গেম হারিয়ে ফেলেন৷ এরফলে তাঁকে ম্যাচ খোয়াতে হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এসআইআর ঘিরে মোথাবাড়িতে নজিরবিহীন কাণ্ড! এন‌আইএ তদন্তে কী উঠে এল? জানুন
আরও দেখুন

ঝগড়ার পর ইয়ামাগুচি ম্যাচে শানদার ভাবে ফিরে আসেন৷ পিছিয়ে থাকা পরিস্থিতি থেকে দু নম্বর গেম জিতে যান৷ পাশাপাশি তিন নম্বর গেমও জিতে যান৷ এরফলে পিভি সিন্ধু আর ফাইনালে পৌঁছতে পারলেন না৷ পিভি সিন্ধু দ্বিতীয়বার এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক পেলেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বাবা রে PV Sindhu এত্তটা রাগ করতে পারেন, তেড়েমেড়ে গেলেন...দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল