লন্ডনে স্ত্রী এবং সন্তানদের সঙ্গে বেশি সময় কাটানোর কারণে কোহলিকে নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যেই চলতি আইপিএলে RCB-র হয়ে ব্যাট হাতে পারফরর্ম করছেন কোহলি। সম্প্রতি “আরসিবি এই সিজনে ৫ জন বিদেশি খেলোয়াড় খেলাচ্ছে” এই মজার প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়।
নিয়ম অনুযায়ী, কোনো দল একসঙ্গে ৪ জনের বেশি বিদেশি খেলোয়াড় খেলাতে পারে না। যেহেতু কোহলি এখন বেশিরভাগ সময় ইংল্যান্ডে থাকেন, তাই ভক্তরা মজা করে তাঁকেও ‘বিদেশি খেলোয়াড়’ বলে থাকেন। RCB-র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে মিস্টার নাগস যখন এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন, তখন কোহলি হাসিতে ফেটে পড়েন।
advertisement
হোস্ট যখন বলেন, “আমি আসলে বুঝতেই পারছি না, তারা কী জিজ্ঞেস করছে,” তখন কোহলি মজার ছলে জবাব দেন, “আমাকে কেন জিজ্ঞেস করছেন? বিদেশি খেলোয়াড়দের জিজ্ঞেস করুন। আমি তো বিদেশি খেলোয়াড় নই!” এরপর তিনি উল্টে হোস্টকেই প্রশ্ন করেন, “আমি কি বিদেশি খেলোয়াড়?”—যার উত্তরে হোস্ট বলেন, “না।”
কোহলি আইপিএল ২০২৬ মরশুম শুরু করেছেন দুর্দান্ত ফর্মে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আবার প্রমাণ করেছেন কেন তাঁকে “চেজমাস্টার” বলা হয়। সানরাইজার্সের বিরুদ্ধে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিনি ৩৮ বলে অপরাজিত ৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেন, ছিল ৫টি চার ও ৫টি ছক্কা। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আরসিবি মাত্র ১৫.৪ ওভারে ম্যাচ জিতে নেয়, যা আইপিএল ইতিহাসে ২০০-র বেশি রান তাড়া করে সবচেয়ে দ্রুত জয়ের রেকর্ড।
আরও পড়ুন- লর্ডস-এর মতো হয়ে যাবে ইডেন! আর্মি-র সঙ্গে চূড়ান্ত কথাবার্তা শেষ সিএবি-র
শুধু ম্যাচ জেতানোই নয়, এই মরশুমের শুরুতেই কোহলি একাধিক মাইলস্টোন স্পর্শ করেছেন। নিজের এই ইনিংসের সময় তিনি শোয়েব মালিককে পেছনে ফেলে এশিয়ার মধ্যে সর্বাধিক টি-২০ রান করা ব্যাটসম্যান হয়ে ওঠেন। এছাড়া তিনি আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রান তাড়া করতে গিয়ে ৪,০০০-এর বেশি রান করার নজির গড়েন।
