এদিন মাত্র ৮০ বলে ১৭৫ রানের দুদ্ধর্ষ ইনিংস খেলে বৈভব সূর্যবংশী৷ অধিনায়ক আয়ুষ মাত্রেও অর্ধশতরান করে৷ তিনি ৫১ বলে ৫৩ রান করে৷ ব্যাট হাতে টপ ও মিডিল অর্ডারের বেশিরভাগ ব্যাটসম্যানই এদিন দারুণ খেলে৷ অভিজ্ঞান কুণ্ড ৩১ বলে ৪০ করে, শেষবেলায় কনিষ্ক চৌহান ২০ বলে ৩৭ রান করে৷ এইসবের জন্য ৫০ ওভারে ৪১১ রানের পাহাড় খাড়া করে অনুর্ধ্ব ১৯ ভারতীয় দল৷
advertisement
ভারতীয় দল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে৷ ২০০০, ২০০৪, ২০১২, ২০১৮, ২০২২ এই ট্রফি জিতেছে৷ ১৯৯৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম মরশুমে প্রথম ও শেষবার এই টুর্নামেন্ট জিতেছিল ইংল্যান্ড৷
ভারতীয় দলের প্রথম একাদশ- অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), বেদান্ত ত্রিবেদী, আরএস আমব্রিস, কনিষ্ক চৌহান, খিলন প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন
ইংল্যান্ড দলের প্রথম একাদশ: বেন ডকিন্স, জোসেফ মুরস, বেন মেইস, থমাস রিউ (অধিনায়ক, উইকেটরক্ষক), ক্যালেব ফকনার, র্যালফি অ্যালবার্ট, ফারহান আহমেদ, সেবাস্তিয়ান মরগান, জেমস মিন্টো, ম্যানি লুমসডেন, অ্যালেক্স গ্রিন।
