হর্ষিত রানা নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন। হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় একটি ছবির সঙ্গে তিনি লেখেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং এখন তাঁর একমাত্র লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফেরা। তাঁর এই বার্তায় বোঝা যায়, চোটটি যথেষ্ট গুরুতর ছিল এবং পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে।
গত সপ্তাহে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে এই চোট পান হর্ষিত। ম্যাচে তিনি মাত্র এক ওভার বল করেন এবং ১৬ রান খরচ করেন। সেই সময়েই হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। তখনই আশঙ্কা করা হচ্ছিল, তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে সমস্যা হতে পারে।
advertisement
হর্ষিতের ছিটকে যাওয়ার পর ভারতীয় দল শেষ মুহূর্তে অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজকে দলে ডাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ না পাওয়ায় সিরাজ তখন নাকি জার্মানি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ ডাক পেয়ে তিনি দলে যোগ দেন এবং প্রথম ম্যাচেই নিজের গুরুত্ব প্রমাণ করেন।
আরও পডুনঃ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলা নিয়ে মুখ খুললেন সৌরভ! বড় কথা বলে দিলেন দাদা!
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইউএসএ-র বিরুদ্ধে ম্যাচে সিরাজ দুর্দান্ত বোলিং করেন। ১৬১ রান রক্ষা করতে নেমে তিনি ৪ ওভারে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। ভারত ২৯ রানে ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে। ম্যাচের পর সিরাজ বলেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তাঁর ভাগ্য বদলে গেছে। ভারতের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে, এরপর পাকিস্তানের সঙ্গে বড় ম্যাচের জন্য দল কলম্বো যাবে।
