TRENDING:

IPL 2026: আর অপেক্ষা নয়! এবার কামব্যাক করছেন তিনি, ভিডিও ঝড় তুলল নেট দুনিয়ায়

Last Updated:

IPL 2026: ভিডিওটি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন “আইপিএল ২০২৬”। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ফ্যানেদের মধ্যে ঝড়েক গতিতে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইপিএল ২০২৬ শুরু হতে আর বেশি দেরি নেই। তার আগেই প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। বর্তমানে তিনি লন্ডনে থাকছেন এবং সেখান থেকেই অনুশীলনে নেমে পড়েছেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় আইপিএলের নতুন মরশুমের জন্য তিনি জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন।
News18
News18
advertisement

বিরাট কোহলি ভিডিওটি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন “আইপিএল ২০২৬”। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ফ্যানেদের মধ্যে ঝড়েক গতিতে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। সেই ভিডিওতে দেখা যায়, লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ইনডোর অনুশীলন কেন্দ্রে কোহলি ব্যাটিং অনুশীলন করছেন। খেলছেন একের পর এক ট্রেডমার্ক বিরাট কোহলি শট।

advertisement

উল্লেখ্য, কোহলি শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ১৮ জানুয়ারি ২০২৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অন্যতম প্রধান ভরসা। আগামী মরশুমেও দলের ব্যাটিং বিভাগের বড় দায়িত্ব তাঁর কাঁধেই থাকবে বলে মনে করা হচ্ছে।

আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যানও হলেন বিরাট কোহলি। ২০২৫ সালের আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনিই সবচেয়ে বেশি রান করেছিলেন। ফলে নতুন মরশুমেও তাঁর কাছ থেকে বড় পারফরম্যান্সের প্রত্যাশা করছেন সমর্থকরা।

advertisement

আরও পড়ুনঃ IPL 2026: আইপিএলের প্রথম ম্যাচেই হাইভোল্টেজ ফাইট! যা দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমিরা

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতার আগের হাসপাতাল, অথচ এখন একজনও চিকিৎসক নেই! ঘুরতে গিয়ে ফাঁপড়ে পর্যটকরা
আরও দেখুন

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট Cricbuzz-এর প্রতিবেদনে জানা গেছে, আইপিএল ২০২৬–এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হতে পারে চেন্নাই সুপার কিংস দলের। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতা শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি, তাই এখন থেকেই প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন কোহলি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026: আর অপেক্ষা নয়! এবার কামব্যাক করছেন তিনি, ভিডিও ঝড় তুলল নেট দুনিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল