TRENDING:

IND vs ENG : টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত! খোঁচা খাওয়া টিম ইন্ডিয়া কতটা ভয়ঙ্কর, সেমিফাইনালে টের পেল ইংরেজরা

Last Updated:

Ind vs Eng : টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া। মুম্বইতে সেমিফাইনালে ভারতীয় দল হারাল ইংল্যান্ডকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : একটা মাত্র হার। তাই নিয়েই কত কথা। তবে আপাতত আর ভারতীয় দলকে নিয়ে ভাল ছাড়া কোনও খারাপ কথা হবে না। অন্তত ৮ মার্চ পর্যন্ত। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া।
News18
News18
advertisement

অনেকে বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা এবার বিশ্বকাপে ভারতের পর সব থেকে শক্তিশালী দল। তবে বাস্তবে দেখা গেল, অতীতের ঘটনাই আবার ঘটল। সেমিফাইনালে পৌঁছতেই দক্ষিণ আফ্রিকা দেখাল, তারা এখনও চাপের মুখে খেলতে পারে না। তারা হারল নিউজিল্যান্ডের কাছে। এবার অনেকে আবার বলছেন, ফাইনালে ভারতের ট্রফি জয় এবার কঠিন। কারণ এই টুর্নামেন্টে সব থেকে ব্যালান্সড দল নিউজিল্যান্ড।

advertisement

আরও পড়ুন- IND vs ENG: টস হেরে প্রথম ব্যাট করবে ভারত, ইংল্যান্ড দলে বড় পরিবর্তন

সাত উইকেট হারিয়ে ২৫৩ রান করেছিল ভারতীয় দল। অভিষেক শর্মা আজও ফ্লপ। সঞ্জু স্যামসন ৪২ বলে ৮৯। শিবম দুবে ২৫ বলে ৪৩। ১৮ বলে ৩৯ রানের দরকারি ইনিংস খেলেন ঈশান কিষাণ। আধুনিক টি-২০ ক্রিকেটে ২৫৩ রান মানে বিরাট স্কোর। তবে মুম্বইয়ের পাটা উইকেট বলে অনেকের তাতেও ভরসা হচ্ছিল না। আর উল্টোদিকে যখন ইংল্যান্ডের মতো শক্তিশালী দল। তবে কোনও অঘটন ঘটল না। প্রত্যাশামতোই সেমিফাইনাল জিতল ভারত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপেই রয়েছে এক টুকরো মণিপুর, মণিপুরী সংস্কৃতির অনন্য কেন্দ্র এই মণিপুর রাজবাড়ি
আরও দেখুন

ইংল্যান্ডের জ্যাকব বেথেলের লড়াই মাঠে মারা গেল। সেঞ্চুরি করেও তিনি এই ম্যাচে দলকে জেতাতে পারলেন না। তিনি ছাড়া আর কোনও ইংরেজ ব্যাটার ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলেন না। এই ম্যাচে জসপ্রিত বুমরাহর রেকর্ডের কথা বলতেই হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হয়ে গেলেন তিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG : টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত! খোঁচা খাওয়া টিম ইন্ডিয়া কতটা ভয়ঙ্কর, সেমিফাইনালে টের পেল ইংরেজরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল