TRENDING:

Ind vs Pak : আগে হারলে টিভি ভাঙত পাকিস্তানিরা! এখন ভারতকে 'গডফাদার' বলে মেনে নিয়েছে! এক পাকিস্তানি যা বললেন, শুনে হাসি পাবে

Last Updated:

Ind vs Pak : এদিন টি-২০ বিশ্বকাপে ৬১ রানে ভারতের কাছে হারল পাকিস্তান। আবারও বিশ্বকাপে হার। এই নিয়ে ৮ নম্বর ম্যাচে। ফলে পাকিস্তানরা মেনেই নিয়েছেন, পাকিস্তানের পক্ষে আর ভারতের বিরুদ্ধে জেতা সম্ভব নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলম্বো : আগে ভারতের কাছে হারলে টিভি ভেঙে ফেলত পাকিস্তানিরা। এখন সেসব অতীত। আসলে পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা বুঝে গিয়েছেন, ভারতের বিরুদ্ধে তাঁদের ক্রিকেট দল আর জিততে পারবে না। ভারতকে কার্যত গডফাদার হিসেবে মেনে নিয়েছেন তাঁরা।
News18
News18
advertisement

এদিন টি-২০ বিশ্বকাপে ৬১ রানে ভারতের কাছে হারল পাকিস্তান। আবারও বিশ্বকাপে হার। এই নিয়ে ৮ নম্বর ম্যাচে। ফলে পাকিস্তানরা মেনেই নিয়েছেন, পাকিস্তানের পক্ষে আর ভারতের বিরুদ্ধে জেতা সম্ভব নয়।

এদিন কলম্বোতে ভারতের কাছে পাকিস্তান হারার পর পাক ক্রিকেট দলের সমর্থক মকবুল বলেন, “আমার মনে হয় এটা এখন নিয়মিত ব্যাপার হয়ে গেছে। আমি একটু আশাবাদী ছিলাম যে আমরা ম্যাচটা জিতব এবং অন্তত লড়াই দেব। কিন্তু এটা যেন রুটিন বিষয়। বুমরাহর কোনও জবাব আমাদের নেই কাছে। আমরা হার্দিককে সামলাতে পারি না। একই অবস্থা চলছে। বরাবরের মতোই দারুণ খেলেছে টিম ইন্ডিয়া। যদি এমন পারফরম্যান্স চলতে থাকে, তাহলে আমরা ভারতকে হারাতে পারব না। ভারতীয় দল খুবই ভাল এবং আমরা এই বিষয়টি মেনে নিচ্ছি…”

advertisement

এমন কথা শোনার পর অনেকে বলছেন, পাকিস্তান দলের উপর আস্থা হারিয়েছেন সে দেশেরই ক্রিকেট সমর্থকরা। আর তাঁরা মেনে নিয়েছেন, পাকিস্তানের থেকে ধারে-ভারে অনেক এগিয়ে ভারত। ফলে আপাতত যে কোনও মঞ্চে ভারতের সামনে পড়লেই হারবে পাকিস্তান!

আরও পড়ুন- অটুট থাকল ভারতের প্রতিবাদ! টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

এদিন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও ম্যাচ শেষে বুঝিয়ে দিলেন, ভারত-পাক ম্যাচ আর মহারণ নেই। কারণ এই পাকিস্তান দল খুবই সাধারণ। কোনও বিভাগেই ভারতের বিরুদ্ধে এঁটে ওঠার ক্ষমতা তাদের নেই।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Pak : আগে হারলে টিভি ভাঙত পাকিস্তানিরা! এখন ভারতকে 'গডফাদার' বলে মেনে নিয়েছে! এক পাকিস্তানি যা বললেন, শুনে হাসি পাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল