TRENDING:

KKR : আজ নামছে কেকেআর, তার আগেই বিরাট সুখবর নাইট শিবিরে, টিমের এক নম্বর তারকা আসছেন! আর কোনও চিন্তা নেই

Last Updated:

KKR : আজ, রবিবার নামছে কেকেআর। প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তার আগে দলে সুখবর। টিমে আসছেন শ্রীলঙ্কার ক্রিকেটার পাথিরানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : আজ সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু কলকাতা নাইট রাইডার্সের। আর এই মেগা ম্যাচের আগে নাইটদের শিবিরে বড় স্বস্তি। অবশেষে কেকেআর শিবিরে যোগ দিতে চলেছেন বড় তারকা। দীর্ঘ রিহ্যাবের পর দলে ফিরতে চলেছেন শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা।
কেকেআরের দুঃশ্চিন্তা শেষ!
কেকেআরের দুঃশ্চিন্তা শেষ!
advertisement

জানা যাচ্ছে, ৬ এপ্রিলের মধ্যে দলে যোগ দিতে পারেন শ্রীলঙ্কার তারকা। আইপিএল নিলামে ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে দলে নিয়েছিল কেকেআর। এর পর টি-২০ বিশ্বকাপ চলাকালীন পায়ে চোট পান তিনি। তিনি আইপিএলে খেলতে পারবেন কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছিল। কেকেআর শিবিরও তাঁকে নিয়ে চিন্তায় ছিল।

শ্রীলঙ্কা বোর্ডের তরফে পাথিরানাকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দেওয়া হচ্ছিল না। ফলে পাথিরানা কবে নাগাদ কেকেআরে যোগ দেবেন, তা নিয়ে কোনও খবর ছিল না। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নিয়ম, অন্য দেশের লিগে অংশ নিতে হলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

advertisement

পরীক্ষায় পাশ করলে পাওয়া যাবে ‘নো অবজেকশন সার্টিফিকেট’। শ্রীলঙ্কার আরেক ক্রিকেটার নুয়ান থুশারা পরীক্ষায় ব্যর্থ হন। তবে দুশমন্ত চামিরা, পাথুম নিশঙ্কা এবং কামিন্দু মেন্ডিসরা বোর্ডের ছাড়পত্র পেয়ে ফ্র্যাঞ্চাউজিতে যোগ দিয়েছেন। আগামী সপ্তাহে পাথিরানার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা। তিনি নেটে নিয়মিত বল করছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি

advertisement

ভারতের বিরুদ্ধে সামনেই সিরিজ রয়েছে। তাই পাথিরানাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দেশের জার্সিতে খেলতে নামার আগে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া রয়েছে। ফিটনেস পরীক্ষায় পাশ করলে ঘরোয়া টুর্নামেন্ট এবং আইপিএল খেলার ছাড়পত্র পাবেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

এখনও পর্যন্ত যা খবর, এবারের আইপিএলের প্রথম দিকের তিনটি ম্যাচে খেলার সম্ভাবনা নেই পাথিরানার। তবে তার পর তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR : আজ নামছে কেকেআর, তার আগেই বিরাট সুখবর নাইট শিবিরে, টিমের এক নম্বর তারকা আসছেন! আর কোনও চিন্তা নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল