TRENDING:

KKR vs MI: মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের একাদলে কোন ৪ বিদেশি? বড় চমক নাইটদের!

Last Updated:
KKR vs MI: মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচের আগে কেকেআর শিবিরে অন্যতম বড় চিন্তার কারণ হল কোন চার বিদেশি ক্রিকেটারকে খেলানো হবে প্রথম একাদশে।
advertisement
1/5
KKR vs MI: মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের একাদলে কোন ৪ বিদেশি? বড় চমক নাইটদের!
রবিবার অ্যাওয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেখানে কেকেআরের রেকর্ড খুব একটা ভালো নয়। ফলে কেকেআর জন্য প্রথম ম্যাচেই বড় চ্যালেঞ্জ।
advertisement
2/5
কিন্তু প্রথম ম্যাচের আগে কেকেআর শিবিরে অন্যতম বড় চিন্তার কারণ হল কোন চার বিদেশি ক্রিকেটারকে খেলানো হবে প্রথম একাদশে। ওপেনিং নিউজিল্যান্ডের দুই বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্টকে খেলানো যেতে পারে। দুজনেই টি-২০ বিশ্বকাপে দারুন ফর্মে ছিল।
advertisement
3/5
কিন্তু অ্যালেন ও সাইফার্টকে একসঙ্গে খেলালে বোলিং বিভাগে সমস্যা দেখা দিতে পারে। কারণ দলে একাধিক পেসার চোটে বাইরে। মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা, হর্ষিত রানা, আকাশ দীপ ছিটকে গিয়েছে।
advertisement
4/5
পেস অ্যাটাকে একমাত্র ফিট রয়েছেন বৈভব অরোরা। কার্তিক ত্যাগি, উমরান মালিক, নবদীপ সাইনিরা থাকলেও সেরা ফর্মে নেই। এই পরিস্থিতিতে জোরে বোলিং শক্তিশালী করতে ব্লেসিং মুজারবানিকে খেলানোর দাবি উঠছে।
advertisement
5/5
কিন্তু মুজারবানিকে খেলাতে হলে সাইফার্টকে বসতে হতে পারে। কারণ সুনীল নারিন ও ক্যামেরন গ্রিনের জায়গা দলে একশো শতাংশ পাকা। সেক্ষেত্রে কেকেআরের একাদশে চার বিদেশি হতে পারেন অ্যালেন, গ্রিন, নারিন, মুজারবানি।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR vs MI: মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের একাদলে কোন ৪ বিদেশি? বড় চমক নাইটদের!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল