TRENDING:

KKR : আইপিএলে আজ মেগা ম্যাচ! কেমন টিম নামাবে কেকেআর? থাকবে সব থেকে বড় চমক, দেখে নিন প্রথম একাদশ

Last Updated:

KKR First XI : কেকেআর আজ আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। কেমন টিম নামাতে পারে কলকাতা নাইট রাইডার্স, দেখে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : আইপিএল শুরু। দেশের চার রাজ্যে ভোটের হাওয়ার মাঝেই আইপিএলের দামামা বেজে গেল।
কেকেআরের প্রথম একাদশ।
কেকেআরের প্রথম একাদশ।
advertisement

আজ, রবিবার মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। গত মরসুমে হার্দিক পান্ডিয়ার মুম্বই তিন নম্বরে শেষ করেছিল। আর কেকেআর টুর্নামেন্ট শেষ করেছিল আট নম্বরে।

রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মাদের মতো বড় নাম রয়েছে মুম্বইয়ের। সঙ্গে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার মতো ক্যাপ্টেন। আবার জসপ্রিত বুমরাহ এবং ট্রেন্ট বোল্টের মতো তারকা সামলাবেন পেস অ্যাটাক। মিচেল স্যান্টনার, কুইন্টন ডি কক, রায়ান রিকলটন এবং উইল জ্যাকসের মতো বিদেশি তারকারাও মুম্বইয়ের শক্তি।

advertisement

কলকাতা নাইট রাইডার্স এবারও অজিঙ্ক রাহানেকেই ক্যাপ্টেন হিসেবে রেখেছে। টুর্নামেন্টের শুরুতেই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এর পর আকাশ দীপ এবং হর্ষিত রানা চোট চিন্তা বাড়িয়েছে কেকেআরের। ফলে এখন বরুণ চক্রবর্তী এবং ব্রেসিং মুজারাবানিকেই বোলিং বিভাগ সামলাতে বাড়তি চাপ নিতে হবে।

কেকেআরে রিঙ্কু সিং, রাচিন রবীন্দ্র এবং রাহুল ত্রিপাঠীর মতো তারকারা যে কোনও ম্যাচের গতিপথ বদলাতে বড় ভূমিকা রাখতে পারেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড়সড় চ্যালেঞ্জ সামলাতে হবে। কেকেআর ও এমআই এখনও পর্যন্ত ৩৫টি আইপিএল ম্যাচ খেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স ২৪টি ম্যাচে জিতেছে। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স জিতেছে ১১টি ম্যাচ।

advertisement

আরও পড়ুন- বেঙ্গালুরুতে ‘বিরাট’ শো! হায়দরাবাদকে ২৬ বল বাকি থাকতে হারাল আরসিবি!

কেকেআরের সম্ভাব্য একাদশ– ফিন অ্যালেন, টিম সেফার্ট (উইকেটকিপার), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), আংকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি, বরুণ চক্রবর্তী, এবং উমরান মালিক। ইম্প্যাক্ট ক্রিকেটার: অনুকূল রায়/রাহুল ত্রিপাঠি/কার্তিক ত্যাগী

সেরা ভিডিও

আরও দেখুন
ফেলে দেওয়া জিনিস থেকেই রোজগার, নতুন দিশা দেখাচ্ছে কলেজ ছাত্রী
আরও দেখুন

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ– রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, দীপক চাহার, আল্লাহ গজানফার, ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রিত বুমরাহ। ইম্প্যাক্ট ক্রিকেটার : মায়ার মার্কন্ডে/শার্দুল ঠাকুর/অশ্বিনী কুমার

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR : আইপিএলে আজ মেগা ম্যাচ! কেমন টিম নামাবে কেকেআর? থাকবে সব থেকে বড় চমক, দেখে নিন প্রথম একাদশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল