TRENDING:

KKR News: এবার আইপিএলে নতুন ভূমিকায় আংক্রীশ রঘুবংশী! চমক দিতে তৈরি কেকেআর

Last Updated:

Kolkata Knight Riders: গত কয়েকটি মরশুমে নাইটদের হয়ে একাধিক উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন তরুণ ডান হাতি ব্যাটার। তবে এবার আইপিএলে নতুন ভূমিকাতেও দেখা যেতে পারে আংক্রীশ রঘুবংশীকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করতে চলেছে কেকেআর। এবারও কেকেআরের ব্যাটিং লাইনে অন্যতম ভরসা আংক্রীশ রঘুবংশী। বিগত কয়েকটি মরশুমে নাইটদের হয়ে একাধিক উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন তরুণ ডান হাতি ব্যাটার। তবে এবার আইপিএলে নতুন ভূমিকাতেও দেখা যেতে পারে আংক্রীশ রঘুবংশীকে।
আংক্রীশ রঘুবংশী
আংক্রীশ রঘুবংশী
advertisement

প্রথম ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার আংক্রীশ রঘুবংশী নিজের পারফরম্যান্স নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা জানালেন। তাঁর মতে, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তিনি নিজের ইনিংসকে বিচার করেন দল জিতেছে কি না, তার উপর ভিত্তি করে।

রঘুবংশী শুধু ব্যাটিং নয়, নিজের দক্ষতা বাড়াতে নতুন নতুন দিকেও কাজ করছেন। টপ-অর্ডার ব্যাটার হওয়ার পাশাপাশি তিনি উইকেটকিপিংয়েও মন দিয়েছেন। দলে টিম সাইফার্ট ও তেজস্বী দাহিয়া থাকলেও, প্রয়োজনে তিনি কিপিং করতে প্রস্তুত বলে জানিয়েছেন রঘুবংশী। মুম্বই টি-২০ দলে এই দায়িত্ব পেয়ে তিনি তা উপভোগও করেছেন।

advertisement

বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটে জায়গা পাওয়া সহজ নয়। যশস্বী জয়সওয়াল ও তিলক বর্মার মতো খেলোয়াড়রাও নিজেদের দক্ষতা বাড়াতে নিয়মিত বোলিং নিয়ে কাজ করছেন। তবে রঘুবংশী অন্যদের নিয়ে না ভেবে নিজের উন্নতির দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। প্রতিদিন নিজের খেলাকে আরও ভালো করার লক্ষ্যেই এগোচ্ছেন তিনি।

রঘুবংশী বলেন, “আমাদের মুম্বই টি-২০ দলে আমাকে উইকেটকিপিং করতে হয়েছিল, তাই ভাবলাম কেন নয়? এটা নতুন চ্যালেঞ্জ ছিল, আমি উপভোগ করেছি এবং নিয়মিত অনুশীলনও করছি। ভবিষ্যতে কী হয়, দেখা যাক।”তিনি আরও বলেন, “আমি শুধু নিজের খেলাটা কীভাবে উন্নত করা যায়, সেটাই ভাবি। প্রতিদিন একটু একটু করে ভালো হওয়ার চেষ্টা করছি।”

advertisement

আরও পড়ুনঃ KKR vs MI: মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের একাদলে কোন ৪ বিদেশি? বড় চমক নাইটদের!

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

মুম্বইয়ের হয়ে লাল বলের ক্রিকেটে বেশি সুযোগ না পেলেও, তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে অংশ নিয়েছেন। দল কোনও ট্রফি না জিতলেও, তিনি এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন। এছাড়া কেকেআর কোচ অভিষেক নায়ারের অধীনে খেলতে পেরে তিনি উচ্ছ্বসিত। তাঁর মতে, নায়ারের কাছ থেকে শেখার অনেক সুযোগ রয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR News: এবার আইপিএলে নতুন ভূমিকায় আংক্রীশ রঘুবংশী! চমক দিতে তৈরি কেকেআর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল