শনিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসের আগে কোহলি ও কুম্বলের একে অপরকে জড়িয়ে ধরার মুহূর্তটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আসলে, অনিল কুম্বলে ২০১৬ সালে ভারতীয় দলের প্রধান কোচ হয়েছিলেন। সেই সময় বিরাট কোহলি ছিলেন অধিনায়ক। দুজনের মধ্যে সম্পর্ক ভাল ছিল না বলেই রটে যায়।
একাধিকবার মতভেদের কারণে কুম্বলেকে সময়ের আগেই নিজের পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। মনে করা হয়েছিল, কোহলি কখনওই কুম্বলের কাজ করার পদ্ধতির সঙ্গে একমত ছিলেন না। এমনকী দলের ভেতরেও খেলোয়াড়দের প্রতি কুম্বলের কঠোর আচরণ নিয়ে আলোচনা চলত।
advertisement
ইস্তফার পরেও কুম্বলে ও কোহলির সম্পর্ক স্বাভাবিক ছিল না। তবে শনিবার তাদের সাম্প্রতিক সাক্ষাৎ থেকে বোঝা গেছে, এখন দুজনেই সেই পুরনো বিষয়গুলো পিছনে ফেলে এগিয়ে গেছেন। মাঠে তারা একে অপরকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তাদের মধ্যে কিছুক্ষণ বন্ধুত্বপূর্ণ কথাবার্তাও হয়।
কোহলি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন দ্রুতগতির বোলার ডেল স্টেইনের সঙ্গেও দেখা করেন। কোহলি ও স্টেইনের মধ্যে হওয়া কথোপকথন সামাজিক মাধ্যমে আলোচনায় রয়েছে। স্টেইন একটি পুরনো ভারতীয় জার্সি নিয়ে এসেছিলেন, যার পেছনে কোহলির নাম লেখা ছিল। তিনি কোহলির কাছে অটোগ্রাফ দেওয়ার অনুরোধ করেন। কোহলি এই ভালবাসায় খুশি ও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জার্সিতে সই করার আগে একটি মিষ্টি হাসি দেন।
আরও পড়ুন- কেকেআরের বিরুদ্ধে নামার আগেই জোড়া বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স! কাজ সহজ হল নাইটদের!
আরসিবি আইপিএল ২০২৫-এর শিরোপা জিতেছিল। জানিয়ে রাখা ভাল, এই মরশুমের প্রথম ম্যাচে আরসিবি হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে অভিযান শুরু করেছে। আরসিবির জয়ে কোহলি অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেছেন।
