TRENDING:

আইপিএল খেলার জন্য বোর্ডের সঙ্গে লড়াই! আদালতে দেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

Last Updated:

IPL 2026: কলম্বো জেলা আদালতে আবেদন করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে এনওসি চেয়েছেন, যাতে তিনি চলতি আইপিএল মরশুমে খেলতে পারেন। বর্তমানে তিনি বেঙ্গালুরু দলের সঙ্গে যুক্ত থাকলেও বোর্ডের অনুমতি না পাওয়ায় তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রীলঙ্কার ফাস্ট বোলার নুয়ান থুশারাকে ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। তিনি কলম্বো জেলা আদালতে আবেদন করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে এনওসি চেয়েছেন, যাতে তিনি চলতি আইপিএল মরশুমে খেলতে পারেন। বর্তমানে তিনি বেঙ্গালুরু দলের সঙ্গে যুক্ত থাকলেও বোর্ডের অনুমতি না পাওয়ায় তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
নুয়ান থুসারা
নুয়ান থুসারা
advertisement

ক্রিকেট বোর্ডের দাবি, থুশারা নির্ধারিত শারীরিক সক্ষমতার মান পূরণ করতে পারেননি। সেই কারণেই তাকে অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এই সিদ্ধান্ত মানতে রাজি নন থুশারা। তার বক্তব্য, তার ফিটনেস বরাবরের মতোই রয়েছে এবং অতীতেও একই অবস্থায় তাকে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বোর্ডকে আগেই জানানো হয়েছিল যে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। তবুও তাকে বাধা দেওয়া হচ্ছে, যা তিনি অন্যায় বলে মনে করছেন। তার মতে, যখন তাকে জাতীয় দলে আর ভাবা হচ্ছে না, তখন আইপিএলে খেলার সুযোগ আটকে দেওয়ার কোনও যুক্তি নেই।

advertisement

আরও পড়ুনঃ FIFA World Cup 2026 Final Ticket Price: স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখতে চান? কত টাকা খরচ করতে হবে জানেন? সামনে এল টিকিটের দাম

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

এই পরিস্থিতিতে থুশারার আর্থিক ক্ষতির আশঙ্কাও রয়েছে। তিনি যদি এই মরশুমে খেলতে না পারেন, তাহলে তার দল অন্য খেলোয়াড়কে সুযোগ দিতে পারে। ফলে তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। এখন সকলের নজর আদালতের রায়ের দিকে, যা তার ভাগ্য নির্ধারণ করবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএল খেলার জন্য বোর্ডের সঙ্গে লড়াই! আদালতে দেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল