ইংল্যান্ডের বিরুদ্ধে, শিবমকে তিলক ভার্মার আগে পাঠানো হয়েছিল। গম্ভীরের সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, দুবে ২৫ বলে ৪৩ রান করেন। গম্ভীর প্রায়শই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে দুবের ব্যাটিং অর্ডার বদলে দেন৷
advertisement
কিন্তু মেগা ফাইনালে হঠাৎই যখন প্রথম তিন ক্রিকেটার- অভিষেক, সঞ্জু, ইশান ধামাকা ক্রিকেট খেলছিলেন তখন হঠাৎ করেই ব্যাটিং অর্ডারে উঠিয়ে আনা হয় হার্দিক পান্ডিয়াকে৷ তিনি ও অধিনায়ক সূর্যকুমার যাদবের ফ্লপ শোয়ের পর রানের স্পিড যখন কমে গেছে তখন শেষবেলায় তিলক ভর্মা ও শিভম দুবেকে নামিয়ে দেওয়া হয়৷ শিভমের এদিনের শেষ স্পেলে ৮ বলে ২৬ রানে রয়েছে ৩ টি চার, ২ টি ছক্কা৷
এর আগেও তিনি তিনবার ৬ নম্বরে, দুবার ৫ নম্বরে এবং একবার করে ৪ নম্বরে এবং ৭ নম্বরে ব্যাট করেছেন। উল্লেখ্য, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে দুবে দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। যখন কোনও ভারতীয় ব্যাটসম্যান ৩৫ রানে পৌঁছাতে পারেননি, তখন শিভম ৩১ বলে ৬৬ রান করে ভারতকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসেন।
