TRENDING:

T20 World Cup 2026: দল থেকে বাদ পড়েছিলেন! সেই সঞ্জুই বিশ্বকাপ জিতিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট

Last Updated:
সঞ্জু না বুমরা, বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার জন্য এই দুটো অপশনই সবচেয়ে জোরালো ছিল। কিন্তু টানা ৩ ম্যাচে ঐতিহাসিক ইনিংসের পরে তিনিই টুর্নামেন্টের সেরা।
advertisement
1/6
দল থেকে বাদ পড়েছিলেন! সেই সঞ্জুই বিশ্বকাপ জিতিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট
সঞ্জু না বুমরা, বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার জন্য এই দুটো অপশনই সবচেয়ে জোরালো ছিল। কিন্তু টানা ৩ ম্যাচে ঐতিহাসিক ইনিংসের পরে তিনিই টুর্নামেন্টের সেরা। সঞ্জু যেন অনুপ্রেরণা, ফিনিক্সের মতো ফিরে এলেন, তারপর যেন এলেন দেখলেন, জয় করলেন।
advertisement
2/6
টানা তিনটি অর্ধ শতরান, ৩২১ রান, ৮০.২৫ গড় ৮০.২৫। সবচেয়ে বড় কথা প্রায় ২০০ স্ট্রাইক রেট। বিশ্বকাপের শেষ তিন ম্যাচে যেন একাই পার্থক্য গড়ে দিলেন সঞ্জু।
advertisement
3/6
ফাইনালে ৪৬ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস, দায়িত্ব নিয়ে দলকে ২০০ পার করালেন মাত্র ১৫ ওভারে। এদিন সঞ্জুর ব্যাটিং সাজানো ছিল ৫টি চার এবং ৮টি ছয় দিয়ে। যখন দরকার বল বাউন্ডারির বাইরে ফেলেছেন, আবার যখন দরকার ডিফেন্স করেছেন।
advertisement
4/6
গত ২ ম্যাচেও নিশ্চিত শতরান হাতছাড়া করেছিলেন, এদিনও করলেন। দলের জন্য ১৬তম ওভারের প্রথম বলে মারতে গিয়ে আউট হলেন সঞ্জু। বিশ্বকাপে ওপেনিংয়ে বিরাট, রোহিত নেই, কিন্তু ভারত পেল একটা সঞ্জুকে।
advertisement
5/6
সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪২ বলে ৮৯ রান তুলেছিলেন সঞ্জু। সেই ম্যাচে ৭টি ছয় এবং ৮টি চার মেরেছিলেন তিনি। সঞ্জুর প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু থেকেই চাপে ফেলে দিয়েছিল ভারতকে। ভারত ২০ ওভারে ২৫৩ রান করেছিল সেই ম্যাচে।
advertisement
6/6
শেষ আটে মরণবাঁচন ম্যাচও একাই জিতিয়ে দলকে সেমিফাইনালে তুলেছিলেন সঞ্জু, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জু করেছিলেন ৫০ বলে অপরাজিত ৯৭ রান। ফাইনালেও সঞ্জুর ম্যাজিক।
বাংলা খবর/ছবি/খেলা/
T20 World Cup 2026: দল থেকে বাদ পড়েছিলেন! সেই সঞ্জুই বিশ্বকাপ জিতিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল