মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত
#জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন নিজেদের সমৃদ্ধ ব্যাটিং লাইনআপের প্রতি সুবিচার করতে পারেনি ভারত। অধিনায়ক রাহুল এবং কিছুটা অশ্বিন ছাড়া সবাই ছিলেন মোটামুটি ব্যর্থ। ভারতের দেওয়া ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম দিনের শেষে ৩৫/১ ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন অর্থাৎ আজ সকালে যথাসময়ে শুরু হল খেলা।
advertisement
তরুণ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কিগান পিটারসেন এবং অধিনায়ক ডিন এলগার টানছিলেন দক্ষিণ আফ্রিকাকে। এলগার ধৈর্য ধরে একটা দিন ধরে রেখেছিলেন। অন্যদিকে পিটারসেন স্কোরবোর্ড চালু রাখার কাজ করছিলেন। গতকাল হ্যামস্ট্রিং চোট পেয়েছিলেন মহম্মদ সিরাজ। আজ অবশ্য শুরু থেকেই বল করলেন। কিন্তু করলে কি হবে? নিজের গতি অনেক কমে গেল ভারতীয় পেসারের।
আরও পড়ুন - Abhishek Dalmia: করোনা আক্রান্ত সিএবি CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া
সঠিক লাইন লেন্থ বজায় রাখলেও, গতি কমে যাওয়ায় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের সেভাবে বিপদে ফেলতে পারছিলেন না সিরাজ। বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে বরাবর সফল রবি অশ্বিন। এলগারকে আউট করার জন্য সেটা মাথায় রেখেই আনা হল অশ্বিনকে। কয়েকবার ফ্লাইট, লুপে পরাস্ত হলেও তাকে আউট করতে পারেননি অশ্বিন।
শেষ পর্যন্ত শার্দুল ঠাকুরের বলে ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন এলগার (২৮)। অন্যদিকে অর্ধশত রান পূর্ণ করলেন পিটারসেন। বেশ কিছু দেখার মত ড্রাইভ মারলেন। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির কিছুটা আগে দ্বিতীয় স্লিপে মায়ানক আগারওয়ালের হাতে ধরা পড়লেন পিটারসেন (৬২)। বলটা অনেকটা লেট মুভমেন্ট করল। উইকেটে এলেন বাভুমা।
শামি উইকেট না পেলেও বেশ কিছু দেখার মত বল করলেন। বলা ভাল দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে পর পর দুটো উইকেট নিয়ে ম্যাচের মোমেন্টাম এখন ভারতের দিকেই ঝুঁকে। তবে অধিনায়ক বাভুমা ফর্মে আছেন। সেঞ্চুরিয়নে তিনি লড়াই করেছিলেন। তবে শামি যেভাবে রিভার্স সুইং পাওয়া শুরু করেছেন, তাতে বিরতির পর দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ আরো কঠিন হতে চলেছে।
প্রশংসা প্রাপ্য শার্দুল ঠাকুরের। বলে গতি না থাকলেও সুইং এবং লেট মুভমেন্ট করাতে জানেন। এই ধরনের উইকেটে যা সমস্যা সৃষ্টি করে ব্যাটসম্যানদের জন্য। শার্দুল ঠাকুরের বলেই ব্যাট এবং প্যাদে লেগে আউট হলেন ভ্যান ডুসেন (১)। রিপ্লেতে দেখা গেছে বল মাটিতে ড্রপ খেলেও না দাঁড়িয়ে হেঁটে বেরিয়ে যান দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
