TRENDING:

চার মাসের বেতন বাকি ! সাকিবের কাঁকড়া ফার্মে তুমুল বিক্ষোভ শ্রমিকদের

Last Updated:

মালিক সাকিবের তরফে যদিও এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: করোনার তাণ্ডব চলছে এখন বাংলাদেশেও ৷ তারই মাঝে বাংলাদেশ ক্রিকেট দলের অল-রাউন্ডার সাকিবের কাঁকড়া ফার্মেও চলল তাণ্ডব ৷ শ্রমিক অসন্তোষ চরমে গিয়ে পৌঁছয় ৷ বাংলাদেশের সংবাদপত্র কালের কন্ঠের খবর অনুযায়ী, চার মাসের বেতন এখনও তারা পাননি ৷ তার জেরেই শ্রমিকরা বিক্ষোভ দেখান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাসুদ মোড়ের কাছে সাকিবের কাঁকড়া ফার্মে ৷
advertisement

'‌সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড' এর শ্রমিকরা চার মাস ধরে বেতন পাচ্ছেন না। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রীতিমতো আন্দোলনে নেমেছেন। এই খামারটি প্রায় ৫০ বিঘা জমির উপর তৈরি ৷ বিশাল এই কাঁকড়া ফার্মে গত চার বছর ধরে দু’শোর বেশি শ্রমিক কাজ করেন ৷ কিন্তু গত চার মাস ধরে বেতন না পেয়ে এবার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন শ্রমিকরা ৷ একে করোনার জেরে সব বন্ধ ৷ রোজগার নেই কোথাও ৷ তার উপর চার মাসের বেতন বকেয়া ৷ এভাবে বেশিদিন চললে তো শ্রমিকরা না খেতে  পেয়েই মারা যাবেন ৷ পুলিশ এসে পরে খামারে বিক্ষোভ সামাল দেন ৷ মালিক সাকিবের তরফে যদিও এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আগুন রাঙা পলাশের দেখা নেই, ফিকে বসন্ত পুরুলিয়ায়! কেন প্রকৃতির রঙে এমন ঘাটতি?
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
চার মাসের বেতন বাকি ! সাকিবের কাঁকড়া ফার্মে তুমুল বিক্ষোভ শ্রমিকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল