TRENDING:

SA vs NZ : সাড়ে পাঁচ কোটি টাকায় তিনটি 'রত্ন' পেয়েছে কেকেআর! বিশ্বকাপ সেমিফাইনালে ইডেনে তিন নাইটের 'ম্যাজিক', দেখল গোটা দুনিয়া

Last Updated:

NZ vs SA : অ‍্যালেন-সেইফার্ট-রাচিন। টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে তিন কেকেআর তারকার দাপট দেখল গোটা বিশ্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ফিন অ্যালেন: আক্রমণাত্মক ব্যাটিংয়ে টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ বলে সেঞ্চুরি। ১০টি চার ও ৮টি ছক্কা। টি-২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম শতরানের নজির।
অ‍্যালেন-সেইফার্ট-রাচিন
অ‍্যালেন-সেইফার্ট-রাচিন
advertisement

টিম সেইফার্ট: প্রায়ই অ্যালেনের সঙ্গে “ব্যাশ ব্রাদার” স্টাইলে জুটি বাঁধেন। সেইফার্ট বিশ্বকাপ সেমিতে ৩৩ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেললেন।

রাচিন রবীন্দ্র: নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার এখন তিনি। ব্যাট হাতে করলেন ১৩ রান। বল হাতে ৪ ওভারে ২৯ রান দিয়ে দুটি উইকেট নিলেন।

advertisement

তা হলে বুঝতেই পারছেন, বিশ্বকাপ সেমিফাইনালে কোন তিন তারকার কাছে হারল দক্ষিণ আফ্রিকা! আর এই তিনজনই এখন নাইট। অর্থাৎ কেকেআরের ক্রিকেটার। অ্য়ালেনকে ২ কোটি টাকায়, সেইফার্টকে ১ কোটি ৫০ লাখ টাকায় এবং রাচিনকে ২ কোটি টাকায় কিনেছে কেকেআর। মাত্র সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করে তিনটি রত্ন ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স।

advertisement

আইপিএলের বাকি দলগুলি তাঁদের নিয়ে আগ্রহ দেখায়নি। ফলে এই তিন তারকাকে বেস প্রাইজে দলে নিয়েছে কেকেআর। আর এখন দেখা যাচ্ছে, কেকেআরের ম্যানেজমেন্ট সেরা সিদ্ধান্ত নিয়েছিল। কারণ এই তিনজনের কাছেই দক্ষিণ আফ্রিকার মতো চ্যাম্পিয়ন টিম জব্দ হয়ে গেল বিশ্বকাপের সেমিফাইনালে।

আরও পড়ুন- অর্জুন তেন্ডুলকরের হবু বউ কে? সানিয়া চান্দোকের পরিচয় অবাক করে দিতে পারে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ময়নার এক যুবক আটকে কুয়েতে, প্রশাসনের কাছে কাতর আবেদন মায়ের! কবে ফিরবে ছেলে?
আরও দেখুন

সেইফার্ট এবং অ্যালেন জুটি এদিন ৯.১ ওভারে ১১৭ রান তুলে ফেলে। অসহায় হয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না দক্ষিণ আফ্রিকার বোলারদের। অ্যালেন ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে বললেন, ‘‘খুব সহজ টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছিলাম। টিমের জন্য পারফর্ম করব। শুরু থেকেই এমন খেলব যাতে দল ভাল জায়গায় পৌঁছতে পারে। আমি আর সেইফার্ট ঠিকঠাক শুরু করতে চেয়ছিলাম। যাতে শুরু থেকেই চাপ কম থাকে বাকিদের উপর। ওভাবেই খেলেছি আজ।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
SA vs NZ : সাড়ে পাঁচ কোটি টাকায় তিনটি 'রত্ন' পেয়েছে কেকেআর! বিশ্বকাপ সেমিফাইনালে ইডেনে তিন নাইটের 'ম্যাজিক', দেখল গোটা দুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল