TRENDING:

Jaiswal 100 IPL 6's: বৃষ্টি ভেজা ম্যাচ তো কী! পটকায় আগুনের মত জ্বলল জয়সওয়ালের ব্যাট, গড়লেন নজির

Last Updated:
Yashasvi Jaiswal Half century: মুম্বইয়ের বিরুদ্ধে যশস্বী জয়সওয়াল অর্ধশতরান করেন এবং ২৩ বলে তাঁর ৫০ রান সাজানো ৬ টি চার ও ৩টি ছক্কা দিয়ে৷
advertisement
1/5
বৃষ্টি ভেজা ম্যাচ তো কী! পটকায় আগুনের মত জ্বলল জয়সওয়ালের ব্যাট, গড়লেন নজির
Jaiswal 100 IPL 6's: সাড়ে সাতটার ম্যাচ সাড়ে দশটাতে শুরু হতেও ব্লকবাস্টার৷ রাজস্থান রয়্যালসের দুই তরুণ ওপেনার মুম্বই ইন্ডিয়ান্সের তিন বোলারের প্রথম তিন ওভারে লাগালেন রানের চৈত্র সেল৷ প্রথম তিন ওভারে ৮ রান তুললেন যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী৷ এর পাশাপাশি এদিন আইপিএলে সিক্সের সেঞ্চুরি সেরে নিলেন যশস্বী৷ রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড হল তাঁর৷
advertisement
2/5
এদিন মূলত যশস্বী জয়সওয়ালের অপরাজিত ৩২ বলে ৭৭ রানের ধামাকা ইনিংসে ভর দিয়ে ১১ ওভারের ম্যাচে ১৫০ রানের বিশাল স্কোর করল রাজস্থান রয়্যালস৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ১০ চার ও ৪ টি ছয় দিয়ে৷
advertisement
3/5
এদিন প্রথম তিন বোলারের মধ্যে জসপ্রীত বুমরাহের ওভারেও রান লুটে নিলেন বৈভব সূর্যবংশী ৷ এদিন বুমরাহের প্রথম ওভারে ওঠে ১৪ রান৷ তাঁর ওভারেও চার -ছয় মারেন উঠতি তারকা বৈভব৷
advertisement
4/5
এদিকে ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহার নিজেদের ওভারে ২২ করে রান দেন৷ দুই সিনিয়র বোলারকেই এদিন একেবারে ক্লাবস্তরে নামিয়ে এনে ধামাকা করেন৷ Photo Courtesy- MI
advertisement
5/5
এদিন গুয়াহাটিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা কমিয়ে ১১ ওভারে নিয়ে আসা হয়৷ টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন৷ তাঁদের সামনে নামেন দুই তরুণ তুর্কি৷ আর তারপরেই ঝড় ওঠে গুয়াহাটির স্টেডিয়ামে৷ সেটাও রানের ঝড়৷
বাংলা খবর/ছবি/খেলা/
Jaiswal 100 IPL 6's: বৃষ্টি ভেজা ম্যাচ তো কী! পটকায় আগুনের মত জ্বলল জয়সওয়ালের ব্যাট, গড়লেন নজির
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল