কে এই সানিয়া চন্দোক? তিনি কতটা পড়াশোনা করেছেন? তিনি কী করেন? অর্জুনের তুলনায় তিনি কতটা শিক্ষিত? সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
সানিয়া মুম্বইয়ের একজন বিখ্যাত ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি Graviss Group-এর একজন। InterContinental Hotel, Baskin Robbins এবং Brooklyn Creamery-এর মতো বড় ব্র্যান্ড চালায় তারা। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (LSE) থেকে বিজনেস ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েট। পাশাপাশি, তিনি একজন পোষ্যপ্রেমী এবং Mr. Paws Pet Spa & Store নামে একটি পেট কেয়ার কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। তিনি Veterinary Technician হিসেবে প্রশিক্ষিত।
advertisement
তাঁর শিক্ষাগত যোগ্যতা- LSE থেকে বিজনেস ম্যানেজমেন্ট স্নাতক। এর আগে তাঁদের বাগদানের অনুষ্ঠান ছিল একেবারেই ব্যক্তিগত। সেখানে শুধুমাত্র দুই পরিবারের লোক ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তাঁরা বহু বছর ধরে বন্ধু ছিলেন এবং এখন সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিচ্ছেন।
আরও পড়ুন- কোন দুই দেশ যাবে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে? হয়ে গেল বড় ভবিষ্য়দ্বাণী!
সানিয়া চন্দোক মুম্বাইয়ের এক অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের কন্যা। তিনি হলেন রবি ঘাই-এর নাতনি এবং খুব শিগগিরই সচিন তেন্ডুলকার-এর পরিবারের বউ হতে চলেছেন।ঘাই পরিবার ইন্টারকন্টিনেন্টাল মেরিন ড্রাইভ হোটেল-এর মালিক। জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘বাসকিন রবিনস’ (Baskin Robbins)-এরও অংশীদার। এছাড়াও, তারা পরিচালনা করে Graviss Goods & Food-এর মতো বড় কোম্পানি, যা হসপিটালিটি ও ফুড ইন্ডাস্ট্রিতে সুপরিচিত।
