ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। এদিন শারীরিক অসুস্থতার কারণে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। তার বদলে মুম্বইকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। শুরুতে রোহিত শর্মা ৩৫ ও মিডিল অর্ডারে সূর্যকুমার যাদব ৫১ ও শেষে নমন ধীর ২৮ রানের ইনিংসে সম্মানজনক স্কোরে পৌছায় মুম্বই ইন্ডিয়ান্স। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৬২ রান। দিল্লির হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন বাংলার মুকেশ কুমার।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি দিল্লি ক্যাপিটালসের। ৭ রানের মধ্যে ২ উইকেট পড়ে যায়। সাজঘরে ফেরত চলে যান কেএল রাহুল, নীতিশ রানা। এরপর পাথুম নিশাঙ্কা, সমীর রিজভি দলের রাশ ধরেন। একটু সেট হতেই একের পর এক মারকাটারি শট খেলেন দুজনে। অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন দুজনে। ৭৩ রানে তৃতীয় উইকেট পড়ে। ৩০ বলে ৪৪ করে আউট হন নিসাঙ্কা।
আরও পড়ুনঃ KKR News: নারিনের হুবহু নকল করলেন বৈভব! মুখের অঙ্গভঙ্গি দেখলে অবাক হবেন! ভাইরাল ভিডিও
এরপর ডেভিড মিলার ক্রিজে আসেন। সমীর রিজভি আরও রুদ্রমূর্তি ধারন করেন। একের পর এক মারকাটারি শট খেলেন তিনি। নিজের হাফসেঞ্চুরিও পূরণ করেন। রিজভির ব্যাটিংয়ের সামনে কোনও জবাব ছিল না মুম্বই বোলারদের। মিলার-রিজভি জুটি জয় নিশ্চিত করে দেয় দিল্লির। শেষ পর্যন্ত ৫১ বলে ৯০ রান করে আউট হন রিজভি। ৭টি করে চার ও ছয় মারেন তিনি। ১৮.১ ওভারে টার্গেট পূরণ করে ফেলে দিল্লি।
