TRENDING:

Gavaskar on Rohit Sharma captaincy : অধিনায়ক হিসেবে রোহিত শর্মার খুঁত খুঁজে পাওয়া যাবে না, বলছেন সুনীল গাভাসকার

Last Updated:

Rohit Sharma gets 9 out of 10 as Test captain in Mohali says Sunil Gavaskar.অধিনায়ক রোহিতের মস্তিষ্কে মুগ্ধ গাভাসকার। রোহিত বোলারদের ছোট ছোট স্পেল বল করাতে ভালোবাসেন। তাছাড়া ফিল্ডারদের একেবারে নিখুঁত পজিশনে দাঁড় করাচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অধিনায়ক রোহিতের মস্তিষ্কে মুগ্ধ গাভাসকার
অধিনায়ক রোহিতের মস্তিষ্কে মুগ্ধ গাভাসকার
advertisement

আরও পড়ুন - IND vs PAK, Women's World Cup : চারটি ক্যাচ এবং একটি স্টাম্প আউট করে পাক বধে দুরন্ত বাংলার মেয়ে রিচা

সানি মনে করেন বিরাট কোহলি অধিনায়ক হিসেবে যে জায়গায় দলকে রেখে গিয়েছিলেন, সেখান থেকে রোহিত শর্মা সঠিক ব্যক্তি দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। মোহালির মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার প্রয়োজন হয়নি ভারতের। প্রথম ইনিংসে রোহিত তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিলেন। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে সুযোগ পেলে কি করতেন, বলা যায় না। তবে বোলিং পরিবর্তন থেকে শুরু করে ফিল্ডিং সাজানো, সব ক্ষেত্রেই নিজের বুদ্ধির পরিচয় দিয়েছেন হিটম্যান।

advertisement

আরও পড়ুন -Ashwin breaks Kapil Dev record : কপিল দেবের রেকর্ড ভেঙে অশ্বিন এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী

গাভাসকার বলছেন বিরাট অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ভারতকে গর্বিত করে গিয়েছে। ঈর্ষা করার মতো পরিসংখ্যান। কিন্তু রোহিত বোলারদের ছোট ছোট স্পেল বল করাতে ভালোবাসেন। তাছাড়া ফিল্ডারদের একেবারে নিখুঁত পজিশনে দাঁড় করাচ্ছেন। ক্যাচ যেন একেবারে হাতে এসে জমা পড়ছে। তাছাড়া গতকাল যেভাবে গোটা দল রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলিকে গার্ড অফ অনার দিয়েছিল, তার প্রশংসা করেন গাভাসকার।

advertisement

রোহিত শর্মা ড্রেসিংরুমের পরিবেশ নিজের কন্ট্রোলে রাখবেন মনে করেন গাভাসকার। বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার কোন দূরত্ব নেই, এটা দেখে খুশি গাভাসকার। বরং একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা অতীতের মতই আছে সেটা পরিষ্কার। একটা সফল দল গড়ে তুলতে গেলে সবার আগে ড্রেসিংরুমে পরিবেশ ভাল হতে হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

রোহিত শর্মার জমানায় পরিবেশ শান্ত মনে করেন গাভাসকার। এমনটাই হওয়া উচিত বলছেন তিনি। বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। রোহিতের ভারত গতবারের লজ্জা ভুলিয়ে দেবে নিশ্চিত গাভাসকার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Gavaskar on Rohit Sharma captaincy : অধিনায়ক হিসেবে রোহিত শর্মার খুঁত খুঁজে পাওয়া যাবে না, বলছেন সুনীল গাভাসকার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল