ওয়েস্ট ইন্ডিজের জয়ে বিদায়ের সম্ভাবনা বাড়ল ভারতের? এখন কোন অঙ্কে সেমিতে যাবে টিম ইন্ডিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
What Is Team India s Equation To Qualify Semifinal Of T20 World Cup 2026: বড় ব্যবধানে জিতে ভারতের গ্রুপে দক্ষিণ আফ্রিকাকে টপকে শীর্ষে পৌছে গেল ক্যারিবিয়ানরা। যাতে সেমির দৌড়ে টিকে থাকতে ভারতের উপর চাপ অনেকটাই বাড়ল।
advertisement
1/6

সুপার এইটের গ্রুপ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ২৫৪ রানের পাহাড় প্রমাণ স্কোর করে ক্যারিবিয়ানরা। জবাবে ১৪৭ রানে শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ১০৭ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ।
advertisement
2/6
বড় ব্যবধানে জিতে ভারতের গ্রুপে দক্ষিণ আফ্রিকাকে টপকে শীর্ষে পৌছে গেল ক্যারিবিয়ানরা। তাদের নেট রানরেট বর্তমানে +৫.৩৫০। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা +৩.৮০০, ভারত -৩.৮০০, জিম্বাবুয়ে -৫.৩৫০। সকলেই একটি করে ম্যাচ খেলেছে।
advertisement
3/6
ফলে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের সব ম্যাচ জেতে ও ভারত ২টি ম্যাচ জেতে তাহলে রানরেটের কোনো গল্প থাকবে না।
advertisement
4/6
কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ভারতের চাপ অনেক বাড়বে। কারণ প্রোটিয়াদের শেষ ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে। আশা করা যায় তারা জিতবে। আর ভারত জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারালেও ৩টি দলের ২টি করে জয় থাকবে।
advertisement
5/6
তিনটি দলের সমান পয়েন্ট হলে তখন নেট রান রেটের প্রশ্ন আসবে। সেখানে বর্তমানে ভারত অনেক পিছিয়ে। ভারতকে এখন দুটি ম্যাচ বিরাট ব্যবধানে জিততে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরাট জয় ভারতের কপালে চিন্তার ভাঁজ অনেক বাড়াল।
advertisement
6/6
ভারতের একটু সুবিধা হল শেষ সুপার এইটের শেষ ম্যাচ ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ফলে কী করতে হবে সেই অঙ্ক পরিষ্কার থাকবে টিম ইন্ডিয়ার সামনে। তবে পরিস্থিতি যাই থাক চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সূর্যকুমার যাদবের দল।