TRENDING:

Double Dhamaka For KKR: রবিবার জোড়া সুখবর, দুই তারকাকে নিয়ে বিগ আপডেট কেকেআর ক্যাম্পে

Last Updated:
KKR News: সোমবার আইপিএল কেকেআর খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেনে
advertisement
1/7
রবিবার জোড়া সুখবর, দুই তারকাকে নিয়ে বিগ আপডেট কেকেআর ক্যাম্পে
কলকাতা: ব্যাক টু ব্যাক দুটো হারের ধাক্কা৷ কোনও কিছুই যাচ্ছে না কেকেআরের পক্ষে৷ মুম্বই এবং সানরাইজার্স ম্যাচে না ব্যাটিং ক্লিক করেছে না বোলিং মুগ্ধ করেছে৷ বিশেষত এবারের আইপিএলে নাইট রাইডার্সের বোলিং ডিপার্টমেন্টের কঙ্কালসার পরিস্থিতি দেখার পর কবে মাথিশা পাথিরানা আদৌ দলে যোগ দেবেন , কবে যোগ দেবেন এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন সকলেই৷  কেকেআর টিম ম্য়ানেজমেন্টও তার থেকে দূরে নয়৷ সূত্রের খবর, দ্রুত কেকেআর শিবিরে যোগ দিতে চলেছেন শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানা৷
advertisement
2/7
যদিও কেকেআর এই নিয়ে অফিসিয়াল কোনও বিবৃতি দেয়নি। সূত্রের দাবি মাথিশা পুরোপুরি ফিট।  আগামী ৯ এপ্রিল কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের আগেই তিনি পুরোপুরি ম্যাচ ফিট৷  আশার কথা সেই ম্য়াচেই হয়ত খেলতে দেখা যাবে তাঁকে। যদি একান্তই না দেখা যায় সেই ম্য়াচে পাথিরানাকে। তাহলে ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্য়াচে নিশ্চিতভাবেই দেখা যাবে শ্রীলঙ্কার তারকা পেসারকে।
advertisement
3/7
এখনও পর্যন্ত কেকেআর দলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে জানা গিয়েছে মাথিশা পুরোপুরি ফিট। এমনকী আগামী ৯ তারিখ কেকেআর বনাম লখনউ সুপারজায়ান্টস ম্য়াচের জন্য ম্যাচফিটও তিনি। সেই ম্য়াচেই হয়ত দেখা যাবে তাঁকে। যদি একান্তই না দেখা যায় সেই ম্য়াচে পাথিরানাকে। তাহলে ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্য়াচে নিশ্চিতভাবেই দেখা যাবে শ্রীলঙ্কার তারকা পেসারকে।
advertisement
4/7
এদিকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্যানরা খুশি হয়ে যেতে পারেন এমনই খবর সামনে এসেছে৷ কারণ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ইডেন গার্ডেন্সের নেটে বোলিং শুরু করেছেন। শনিবারের অনুশীলন সেশনে গ্রিন প্রায় তিন ওভার বোলিং করেন, যা তাঁর বোলিং রিহ্যাব প্রক্রিয়ার  অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। সোমবার পঞ্জাব কিংসের বিপক্ষে আসন্ন ম্যাচে তিনি বোলিং করার জন্য ফিট থাকবেন কিনা, তা নিশ্চিত করার সময় এখনও আসেনি, তবে তাঁর বোলিংয়ে ফেরাটা তাঁকে দলের চার বিদেশির একটি জায়গা নিশ্চিত করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দেবে৷ যা নাইটদের টিমের কম্পোজিশনে অলআউট যেতেও সাহায্য করবে৷
advertisement
5/7
এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছিল যে, বোলিংয়ে নিজের ছন্দ ফিরে পেতে গ্রিনের প্রায় ১০ থেকে ১২ দিন সময় লাগবে। ফলে, আইপিএল ২০২৬-এর শুরুর দিকের ম্যাচগুলিতে কেকেআর তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই ব্যবহার করছিল। এদিকে ব্যাট হাতেও আইপিএলের প্রথম দুটি ম্যাচে ছাপ ফেলতে সম্পূর্ণ ব্যর্থ তিনি৷ এখনও পর্যন্ত তার পারফরম্যান্স ছিল সাদামাটা। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তিনি ১০ বলে ১৮ রান করেন, আর পরের ম্যাচে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুই বল খেলে মাত্র দুই রান করে রান-আউটের শিকার হন।
advertisement
6/7
কিছুদিন আগেই সোশ্য়াল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছিল। সেখানে বলা হচ্ছিল যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে আয়োজিত ফিটনেস টেস্টে না কি পাশ করতে পারেননি পাথিরানা। তার জন্যই তাঁকে ছাড়াই পুরো মরশুমে কেকেআরকে খেলতে হবে। যদিও সেই খবরটি পুরো ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছিলেন কেকেআরের হেডকোচ অভিষেক নায়ার।
advertisement
7/7
এমনিতেই নিলাম থেকে ১৮ কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছিল পাথিরানাকে। তার ওপর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে পাথিরানা চিন্তা বাড়িয়েছিলেন নাইট ম্য়ানেজমেন্টের। এরপর আবার ক্য়ামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকা দিয়ে দলে নিলেও তাঁকে সেভাবে ব্যবহারই করতে না পারলেও এবার তাঁকেও হয়ত দ্রুত ব্যবহার করতে পারবে কেকেআর৷ Photo Courtesy- Crictracker/ Instagram
বাংলা খবর/ছবি/খেলা/
Double Dhamaka For KKR: রবিবার জোড়া সুখবর, দুই তারকাকে নিয়ে বিগ আপডেট কেকেআর ক্যাম্পে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল