গত বছর আইপিএলের ফাইনাল খেলার পর আর কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি কোহলি। ১০ মাস পর ফিরেছিলেন টি২০ ক্রিকেটে। এক বারের জন্যও মনে হয়নি তিনি আর টি-টোয়েন্টি ইন্টারন্যাশনারল ম্যাচ খেলেন না। এদিন কোহলির ইনিংস দুর্দান্ত ৷ প্রতিটি স্ট্রোকে ছিল আত্মবিশ্বাস। এক বার তাঁর ক্যাচ পড়লেও আর কোনও সুযোগই বিরাট দেননি বিপক্ষকে।
advertisement
আরসিবির ইনিংসের শেষের দিকে একটা হালকা মুহূর্তও ছিল। জয় নিশ্চিত করার পর কোহলিকে দেখা যায় চিন্নাস্বামীর স্ট্যান্ডে থাকা স্ত্রী অনুষ্কা শর্মার দিকে ফ্লাইং কিস ছুঁড়তে। দর্শকদেরও এটা খুব পছন্দ হয়েছে ৷ টিভি ক্যামেরাও সেই মুহূর্ত তুলে ধরতে মিস করেনি ৷
এদিন অবশ্য সবথেকে বড় চমক হল বিরাট কোহলির হাত থেকে ক্যাচ মিস হওয়া। কোহলির হাত থেকে বল যে ফসকে যাচ্ছে, এমনটা সচরাচর হয় না। ভুবনেশ্বর কুমারের বলে বড় শট হাঁকাতে গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অনিকেত ভার্মা। সেই ক্যাচ ধরার জন্য বিরাট লং অন থেকে উল্টোদিকে দৌড়তে শুরু করেন। শেষ পর্যন্ত ক্যাচটা ধরেও নেন তিনি। কিন্তু, বলটা তাঁর হাত থেকে ফসকে বেরিয়ে যায়। বিরাট নিজেও বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এই ক্যাচটা মিস করেছেন।
