TRENDING:

Ashwin breaks Kapil Dev record : কপিল দেবের রেকর্ড ভেঙে অশ্বিন এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী

Last Updated:

Ravichandran Ashwin surpassed Kapil Dev with 435 test wickets against Sri Lanka. কপিল দেবের রেকর্ড ভেঙে অশ্বিন এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মোহালি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার যখন ঘরের মাঠের টেস্ট সিরিজ খেলেছিল ভারত, তখনই বোঝা গিয়েছিল কিংবদন্তি কপিল দেবের রেকর্ড খুব বেশিদিন সুরক্ষিত নেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্য ছিল না বলেই অপেক্ষা করতে হল রবি অশ্বিনকে। না হলে আরো আগেই তিনি এই রেকর্ড স্পর্শ করতে পারতেন। কপিল ১৩১ টেস্ট খেলে ৪৩৪ উইকেট নেন। সে সময় তিনি ছিলেন বিশ্বের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী।
advertisement

আরও পড়ুন - Ind W vs Pak W: পাকিস্তান বধ করে বিশ্বকাপে অভিযান শুরু ভারতীয় মহিলাদের, ব্যাট -বল দুই বিভাগেই দুরন্ত মেয়েরা

জীবনের ৮৫ তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। রবিবার মোহালিতে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে পাথুম নিশাঙ্কাকে (৬) সাজঘরে ফিরিয়েই কপিল দেবের ৪৩৪ টেস্ট উইকেট স্পর্শ করেন অশ্বিন। পরে চরিথ আশালঙ্কাকে (২০) আউট করে ৪৩৫তম টেস্ট উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারির জায়গাও নিয়ে নিলেন তামিলনাড়ুর অফ স্পিনার।

advertisement

বিশ্বরেকর্ডের বর্তমান মালিক মুথাইয়া মুরলীধরন। শ্রীলঙ্কার অফস্পিনারের দখলে রয়েছে ৮০০ টেস্ট উইকেট। আর ভারতের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী অনিল কুম্বলের দখলে ৬১৯ টি উইকেট। অশ্বিন এখন বিশ্বের নবম সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী। ভারতের দ্বিতীয়। বিশ্বে তাঁর আগে অষ্টম স্থানে রয়েছেন ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারের ঝুলিতে টেস্ট উইকেট সংখ্যা ৪৩৯। তাঁকেও শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেই ছাড়িয়ে যেতে পারেন অশ্বিন।

advertisement

ভারতের মাটিতে অশ্বিন পুরনো বলের পাশাপাশি, নতুন বলেও উইকেট নিতে দক্ষ। লুপ, ফ্লাইট, দুসরা, ক্যারম বল ব্যবহার করলেন বুদ্ধি করে। হাওয়ায় বলের গতি নিয়ন্ত্রণ করলেন। ব্যাটসম্যানদের মানসিকতা নিয়ে ছেলেখেলা করলেন। মনে রাখতে হবে শুধু তাই নয়।

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

মোহালিতে ব্যাট হাতেও অর্ধশত রান করেছেন অশ্বিন। হয়তো লিমিটেড ওভার ক্রিকেটে তার ভবিষ্যত আর নেই। কিন্তু টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে জেতার ক্ষেত্রে রবি অশ্বিন এখনও ভারতের অন্যতম সেরা বাজি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ashwin breaks Kapil Dev record : কপিল দেবের রেকর্ড ভেঙে অশ্বিন এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল