আরও পড়ুন- ‘আমি বাংলার ছেলে…’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
বাতাস এতটাই জোরালো ছিল যে, পিচের উপরের কভারগুলো এক জায়গায় থাকতে পারেনি। এই পরিস্থিতিতে PSL ম্যানেজমেন্ট ম্যাচ শুরু হওয়ার আগেই লাহোরে ম্যাচ বাতিল করতে বাধ্য করা হয়। ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই হাসির রোল উঠেছে ৷ কারণ এমন দৃশ্য কেউ কখনও দেখেননি ৷ দেখুন সেই ভাইরাল ভিডিও ৷
advertisement
আরও পড়ুন– তৃণমূলের ভোট প্রচারে এবার চমক ‘অনলাইন লুডো’, সাপ-লুডো খেলায় ‘সাপ’-এর ঘরে কাদের রাখা হল?
এদিকে পিএসএলের মান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সম্প্রতি শুরু হয়েছে নতুন মরশুম। আর প্রথম ম্যাচ হতে না হতেই বিতর্ক। কয়েকদিন আগে লাহোর কলন্দর্স বনাম হায়দরাবাদ কিংসম্যানের খেলা ছিল গদ্দাফি স্টেডিয়ামে। কিন্তু ম্যাচ চালাকালীন দেখা যায় সাদা বল ক্রমশ গোলাপি, পরে লাল হয়ে উঠছে। যা দেখে দর্শকরা অবাক হয়ে যান। অনেকে যা দেখে বলে ওঠেন ‘‘পিঙ্ক বলের প্রতিযোগিতা’’। একটু পরেই বোঝা যায় বলের রঙ বদলের কারণ। ম্যাচের মধ্যে ফিল্ডাররা বলের চকচকে দিক বজায় রাখতে প্যান্টে ঘষে থাকেন। সেই করতে গিয়েই ফিল্ডিং দল হায়দরাবাদ কিংসম্যানের লাল জার্সির রঙ উঠে এসেছে বলে। ম্যাচের পরে যা নিয়ে লাবুশেন বলেছেন, ‘‘দ্বিতীয় ওভারেই আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম বলের রঙ পাল্টে যাচ্ছে দেখে। এ রকম আমি কখনও দেখিনি।’’
