TRENDING:

India vs Pakistan Update: রবিবার কলম্বোয় ভারতের বিরুদ্ধে মাঠে নামছে পাকিস্তান! পিসিবি-কে নির্দেশ শাহবাজ শরিফ সরকারের

Last Updated:

টি টোয়েন্টি বিশ্বকাপে আগামী রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা৷

advertisement
আগামী রবিবার, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মাঠে নামছে পাকিস্তান৷ ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ছাড়পত্র দিয়ে দিল পাকিস্তান সরকার৷ পাকিস্তান সরকারের পক্ষ থেকে সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েও দেওয়া হয়েছে৷ তবে ম্যাচ বয়কটের হুমকি দিয়েও শেষ পর্যন্ত চাপে পড়ে অবস্থান বদলের জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলির অনুরোধকেই ঢাল করেছে শাহবাজ শরিফের সরকার৷
রবিবার হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ৷
রবিবার হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ৷
advertisement

বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পাল্টা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়ে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের উপরে চাপ সৃষ্টির চেষ্টা করেছিল পাকিস্তান৷

পাকিস্তানকে ম্যাচ খেলাতে রাজি করার জন্য উদ্যোগী হয়েছিল আইসিসি-ও৷ পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সোমবারই এক দফা আলোচনা হয় আইসিসি-র৷ সেই আলোচনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড একগুচ্ছ দাবি তোলে৷ তার মধ্যে অন্যতম ছিল ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন৷ যাতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারায় বাংলাদেশের কিছুটা আর্থিক ক্ষতিপূরণ হয়৷

advertisement

এই দাবিগুলির মধ্যে ভারত-পাক সিরিজের ছাড়পত্র আইসিসি-র পক্ষে দেওয়া সম্ভব নয়৷ ত্রিদেশীয় সিরিজ আয়োজনের দাবিও নস্যাৎ হয়ে করে দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ কারণ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ভারত কোনও ত্রিদেশীয় সিরিজে খেলেনি৷ যদিও পরবর্তী অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব বাংলাদেশকে দেওয়ার দাবি খতিয়ে দেখার আশ্বাস দেয় আইসিসি৷

এই আলোচনার পর পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, দু একদিনের মধ্যে ভারতের বিরুদ্ধে ম্যাচে অংশগ্রহণ করা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে৷ সূত্রের খবর, এর পরই নকভির থেকে পুরো পরিস্থিতির কথা জানেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহরেও বাড়ির ছাদে মাটি ছাড়াই ফলবে টাটকা,তাজা শাক-সবজি,ফল! কীভাবে জানাচ্ছেন বাগান বিশেষজ্ঞ
আরও দেখুন

পাকিস্তান সরকারের বিবৃতিতে দাবি করা হয়েছে, ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ পাশাপাশি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিসসানায়েকের সঙ্গেও সোমবার বিকেলে ফোনে কথা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর৷ সেই আলোচনাতেও পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য অনুরোধ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট৷ সংযুক্ত আরব আমিরশাহির মতো আইসিসি-র কয়েকটি সদস্য দেশের পক্ষ থেকেও একই অনুরোধ এসেছে বলে পাক সরকারের বিবৃতিতে দাবি করা হয়েছে৷ তার পরেই ভারতের বিরুদ্ধে আগামী রবিবার দল নামানোর জন্য পিসিবি-কে নির্দেশ দেওয়া হয়েছে বলে পাক সরকারের বিবৃতিতে জানানো হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan Update: রবিবার কলম্বোয় ভারতের বিরুদ্ধে মাঠে নামছে পাকিস্তান! পিসিবি-কে নির্দেশ শাহবাজ শরিফ সরকারের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল