TRENDING:

Bangladesh : বিশ্বকাপ থেকে নাম তুলেও বেঁচে গেল বাংলাদেশ! বিশ্বকাপের মাঝে আইসিসির এমন সিদ্ধান্ত, সব থেকে বড় চমক

Last Updated:

Bangladesh : আইসিসি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিশ্চিত করেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে নাম তুলে নিলেও বাংলাদেশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বিশ্বকাপে খেলবে না বলে জানিয়েছিল বাংলাদেশ। তার পরও বেঁচে গেল তারা!
News18
News18
advertisement

আইসিসি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিশ্চিত করেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে নাম তুলে নিলেও বাংলাদেশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না। আইসিসি স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কোনও নিষেধাজ্ঞা বা জরিমানা আরোপ করা হবে না।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি প্রসঙ্গে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের সমৃদ্ধ ক্রিকেট ইতিহাস এবং ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিবেচনা করেছে। আইসিসি বাংলাদেশ ক্রিকেট দল (বিসিবি)-কে পূর্ণ সদস্য হিসেবে সম্মান প্রদান করেছে।

advertisement

এছাড়াও আইসিসি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে প্রাণবন্ত ক্রিকেট উৎসাহী দেশ বাংলাদেশ। সেখানে ২ কোটিরও বেশি উত্সাহী সমর্থক রয়েছেন। ক্রিকেটের বিকাশে তাদের ধারাবাহিক প্রচেষ্টার কথা মাথায় রাখা করেছে। ফলে আইসিসি চেয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলেও দেশে ক্রিকেটের উপর কোনও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব না পড়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপর কোনও আর্থিক, ক্রীড়া-সংক্রান্ত বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না। আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশ ২০৩১ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আগে আইসিসির কোনও একটি ইভেন্টের আয়োজন করবে।

advertisement

আরও পড়ুন- বিশ্বকাপ জিততেই ‘দাম’ দিল বিসিসিআই! বাংলার মেয়ে রিচা ঘোষ বোর্ডের বি গ্রেড চুক্তিতে

সেরা ভিডিও

আরও দেখুন
শহরেও বাড়ির ছাদে মাটি ছাড়াই ফলবে টাটকা,তাজা শাক-সবজি,ফল! কীভাবে জানাচ্ছেন বাগান বিশেষজ্ঞ
আরও দেখুন

অন্যদিকে, দীর্ঘ বৈঠকের পর বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হচ্ছে বলেও জানা যাচ্ছে। পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত থেকে ইউ-টার্ন নিচ্ছে। অর্থাৎ, আগেই নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh : বিশ্বকাপ থেকে নাম তুলেও বেঁচে গেল বাংলাদেশ! বিশ্বকাপের মাঝে আইসিসির এমন সিদ্ধান্ত, সব থেকে বড় চমক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল