TRENDING:

Mumbai Indians IPL 2026 Schedule: কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচ, আর কবে-কার বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স

Last Updated:

Mumbai Indians IPL 2026 Schedule: ২০২০ সালের পর ট্রফির দেখা নেই মুম্বই ইন্ডিয়ান্সের। নতুন মরশুমে নতুন লড়াই। কবে কাদের বিরুদ্ধে খেলবে রোহিত-হার্দিক-সূর্যরা? জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স নতুন স্বপ্ন নিয়ে আইপিএল ২০২৬–এর আসরে নামতে চলেছে। প্রতিযোগিতার ১৯তম আসরে তাদের লক্ষ্য একটাই—রেকর্ড বাড়িয়ে ষষ্ঠ ট্রফি জয় করা। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ফলে এবার যদি মুম্বই আবার চ্যাম্পিয়ন হতে পারে, তবে তারা একাই সর্বাধিক শিরোপা জয়ের নতুন রেকর্ড গড়বে।
MI IPL 2026
MI IPL 2026
advertisement

মুম্বই ইন্ডিয়ান্স এর আগে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ২০২০ সালের পর থেকে দলটি আর ট্রফির স্বাদ পায়নি। তাই দীর্ঘ অপেক্ষা শেষ করে আবারও শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়ে নতুন মরশুমে মাঠে নামছে তারা। সমর্থকরাও আশা করছেন, এবার আবার পুরোনো শক্তি ও ধারাবাহিকতা ফিরে পাবে মুম্বই দল।

advertisement

গত মরশুমে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ভালো পারফরম্যান্স দেখিয়েছিল। টানা কয়েকটি জয় তুলে নিয়ে তারা শেষ পর্বে পৌঁছে যায়। কিন্তু শেষ পর্যন্ত এলিমিনেটর ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে তাদের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়। সেই হতাশা ভুলে এবার নতুন উদ্যমে প্রতিযোগিতায় নামতে প্রস্তুত মুম্বই।

নতুন মরশুমের আগে দলেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান কুইন্টন ডি কককে দলে নেওয়া হয়েছে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার শেরফেন রাদারফোর্ডও দলে যোগ দিয়েছেন। নতুন খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়ে আইপিএল ২০২৬–এ আরও বড় সাফল্যের লক্ষ্য নিয়েই এগোতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স।

advertisement

আরও পড়ুনঃ CSK IPL 2026 Schedule: সম্মান ফেরানোর চ্যালেঞ্জ! কবে-কোথায় মাঠে নামছে সিএসকে? রইল সূচি

আইপিএল ২০২৬–এ মুম্বই ইন্ডিয়ান্সের সূচি (প্রথম পর্ব)

২৯ মার্চ: মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (মুম্বই)

৪ এপ্রিল: মুম্বই মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (দিল্লি)

৭ এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস (গুয়াহাটি)

advertisement

১২ এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্স বনাম আরসিবি (মুম্বই)

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

আইপিএল ২০২৬–এ মুম্বই ইন্ডিয়ান্সের দল: হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, উইল জ্যাকস, কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, শার্দুল ঠাকুর, এ এম গজনফর, অশ্বিনী কুমার, করবিন বোশ, দীপক চাহার, ময়ঙ্ক মার্কান্ডে, নমন ধির, রঘু শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, রবিন মিনজ, শেরফেন রাদারফোর্ড, দানিশ মালেওয়ার, অথর্ব আঙ্কোলেকর, ময়ঙ্ক রাওয়াত এবং মহম্মদ ইঝার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Mumbai Indians IPL 2026 Schedule: কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচ, আর কবে-কার বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল