অন্যদিকে পাঞ্জাব কিংস তাদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। তারা প্রথমে গুজরাত টাইটান্সকে হারায় এবং এরপর চেন্নাই সুপার কিংসকে ১৮.৪ ওভারে ২১০ রান তাড়া করে হারায়। ফলে তারা দারুণ আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে নামছে। একদা পুরনো দলকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করাই লক্ষ্য পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারের।
গত বছর দুই দল দু’বার মুখোমুখি হয়েছিল। একটি ম্যাচে কেকেআর জয় পায়, আরেকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ইডেন গার্ডেন্স দুই দলের লড়াইয়ে বিশেষ গুরুত্ব রাখে। ২০২৪ সালে এই মাঠেই পঞ্জাব কিংস ২৬২ রান তাড়া করে আইপিএল ও টি-২০ ইতিহাসের সর্বোচ্চ সফল রান তাড়া করার রেকর্ড গড়ে।
advertisement
দুই দলের ব্যাটিং লাইনআপই খুব শক্তিশালী। কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের ওপর ফের ভরসা রাখবে। যদিও তারা বর্তমানে নিজেদের সেরা ফর্মে নেই। অন্যদিকে পঞ্জাবের বোলিং নির্ভর করছে পেসার অর্শদীপ সিং, মার্কো জানসেনের উপর। আর পঞ্জাবের স্পিন অ্যাটাকের বড় ভরসা হিসেবে রয়েছেন যুজবেন্দ্র চাহল। কেকেকআর চাইবে ঘরের মাঠে স্পিনের ফাঁদে প্রতিপক্ষকে ফাঁসাতেষ তবে উল্টোদিকেও চাহল রয়েছে। আর ব্যাটিং হাইস্কোরিং ম্যাচ হলে ৫০-৫০ বলা যায়।
আরও পড়ুনঃ গিলের ঘাড়ে ব্যান্ডেজ! আইপিএলে কি আর খেলবেন? বড় আপডেট দিল গুজরাত কোচ ও রাশিদ খান
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অনুযায়ী কেকেআর এগিয়ে রয়েছে। ২০০৮ সাল থেকে মোট ৩৫টি ম্যাচে তারা ২১টি জিতেছে। তবে সাম্প্রতিক সময়ে পঞ্জাবের পারফরম্যান্স ভালো, শেষ পাঁচ ম্যাচের মধ্যে তারা তিনটি জিতেছে। ফলে সোমবার ইডেনে একদিকে জয়ে ফিরতে মরিয়া নাইটরা, টানা তৃতীয় জয় টার্গেট পঞ্জাবের। শেষ হাসি কে হাসে সেটাই দেখার।
