TRENDING:

টানটান উত্তেজনার ম্যাচে ধোনি-সাক্ষীর মিষ্টি মুহূর্ত! মন জিতে নিল নেট দুনিয়ার

Last Updated:

IND vs ENG: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত টি–২০ বিশ্বকাপ ২০২৬–এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষী ধোনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত টি–২০ বিশ্বকাপ ২০২৬–এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষী ধোনি। ভিআইপি বক্সে বসে তারা উপভোগ করেন ভারত ও ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচ। সেখানে আরও ছিলেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও তার স্ত্রী রীতিকা সাজদেহসহ বেশ কয়েকজন অতিথি। ম্যাচের উত্তেজনার মাঝেই ধোনি ও সাক্ষীকে ঘিরে একটি মজার মুহূর্ত দর্শকদের দৃষ্টি কাড়ে।
News18
News18
advertisement

ইংল্যান্ড যখন ২৫৪ রানের লক্ষ্য তাড়া করছিল, তখন ১৮তম ওভারে একটি মজার ঘটনা ঘটে। ভারতের পেসার জসপ্রীত বুমরাহের বল থামানোর সময় সাক্ষী মনে করেন যে তিনি নিজের বোলিংয়েই ইংল্যান্ডের ব্যাটার স্যাম কুরানের ক্যাচ নিয়ে ফেলেছেন। সেই ভেবে তিনি উত্তেজনায় লাফিয়ে উদযাপন শুরু করেন।

তবে বাস্তবে বলটি আগে মাটিতে লেগেছিল, তাই সেটি ক্যাচ নয়। মাঠে থাকা অনেকেই বিষয়টি বুঝলেও সাক্ষী প্রথমে ভুল বুঝেছিলেন। তার এমন উচ্ছ্বাস দেখে ধোনি শান্তভাবে তাকে থামার ইঙ্গিত দেন। ধোনির সেই ঠান্ডা মাথার প্রতিক্রিয়া দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং দর্শকদের মধ্যেও হাসির রোল পড়ে।

advertisement

আরও পড়ুনঃ Vaibhav Suryavansh: ‘টি-২০ বিশ্বকাপে’ বৈভব সূর্যবংশী! ফাইনালে কি থাকবেন? ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
প্রধান শিক্ষকের বদলে স্কুলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁর স্ত্রী! নদিয়ার বিদ্যালয়ের সামনে ধর্না
আরও দেখুন

প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে ভারতীয় দল। সর্বোচ্চ ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। জবাব রান তাড়া করতে ইংল্যান্ডকে কার্যত একাই টানেন জেকব বেথেল। ৪৮ বলে ১০৫ রানের ইনিংস খেললেও শেষ পর্যন্ত তিনি সফল হননি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ করে ইংল্যান্ড। ৭ রানে ম্যাচ জেতে ভারত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
টানটান উত্তেজনার ম্যাচে ধোনি-সাক্ষীর মিষ্টি মুহূর্ত! মন জিতে নিল নেট দুনিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল