ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত বড় স্কোর করে। সঞ্জু স্যামসন দুর্দান্ত ব্যাটিং করে ৮৯ রান করেন। তার সঙ্গে অভিষেক শর্মা ৫২ ও ইশান কিশান ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাদের ঝড়ো ব্যাটিংয়ের ফলে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান করে। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
advertisement
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড কখনোই ম্যাচে ফিরে আসতে পারেনি। শুরু থেকেই ভারতীয় বোলাররা চাপ তৈরি করেন। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় কিউই দল। ভারতের পেসার জশপ্রীত বুমরাহ দুর্দান্ত বোলিং করে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া অক্ষর প্যাটেলও তিনটি উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ম্যাচ শেষ হওয়ার পর ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দলকে অভিনন্দন জানান। দীর্ঘদিন পর তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন। তিনি ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার মুখের হাসি এই জয়ের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি বলে জানান মাহি।
ধোনি তার বার্তায় আরও বলেন, আহমেদাবাদে ভারতীয় দল ইতিহাস তৈরি করেছে। তিনি দল, কোচিং স্টাফ এবং সব সমর্থকদের অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নতুন নেতৃত্বে দল যেভাবে এগিয়ে যাচ্ছে তা দেখতে খুবই আনন্দের। ধোনি লেখেন,”আহমেদাবাদে ইতিহাস তৈরি হয়েছে। দল, সহকারী কর্মী এবং বিশ্বজুড়ে ভারতীয় ক্রিকেট দলের সব সমর্থককে অনেক অভিনন্দন। তোমাদের সবাইকে খেলতে দেখা সত্যিই দারুণ আনন্দের। কোচ সাব, আপনার হাসি আপনাকে খুবই মানিয়েছে। হাসির সঙ্গে সেই তীব্র মনোভাব—দুটো মিলে অসাধারণ এক সমন্বয়। দারুণ কাজ করেছেন। সবাই এই সাফল্য উপভোগ করো।(বুমরাহ সম্পর্কে কিছু না বলাই ভালো—তিনি একজন চ্যাম্পিয়ন বোলার।)”
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপ জিতে কত টাকা পেলে টিম ইন্ডিয়া? টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!
ধোনি বিশেষভাবে প্রশংসা করেন বোলার জশপ্রীত বুমরাহর। তিনি বলেন, বুমরাহ সম্পর্কে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই, কারণ তিনি একজন প্রকৃত চ্যাম্পিয়ন বোলার। পুরো ম্যাচে ভারতের ব্যাটিং ও বোলিং দুই বিভাগই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। সেই কারণেই বড় ব্যবধানে জয় তুলে নিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত।
