ধোনি এবং যুবরাজের মাঠের কেমিস্ট্রি দেখে খুব কম লোকই অনুমান করেছিলেন যে ভারতীয় অধিনায়ক একদিন বাঁহাতি সুপারস্টার ব্যাটসম্যানকে টিম ইন্ডিয়া থেকে নাম ছাঁটাই করার ক্ষেত্রে কাঠি করার জন্য অভিযুক্ত হবেন। যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ বারবার ধোনির উপর আক্রমণ করে বলেছেন যে যুবরাজের কেরিয়ার খতম হওয়ার জন্য তিনিই দায়ী। এত বছর বাদে, প্রাক্তন নির্বাচক সন্দীপ পাতিল এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মত প্রকাশ করলেন৷
advertisement
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও নির্বাচক সন্দীপ পাতিল স্পষ্ট করে বলেছেন যে যুবরাজের কেরিয়ারের কোনও পর্যায়েই দল থেকে বাদ পড়ার পিছনে ধোনির কোনও ভূমিকা ছিল না। চার বছর ধরে ভারতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন সন্দীপ পাতিল৷ ইউটিউব চ্যানেল দ্য ভিকি লালওয়ানি শো-তে বলেছেন, “একবারও নয় – কোনও নির্বাচন সভায় নয়, সফরে নয়, ম্যাচ চলাকালীন নয়’’ সন্দীপ পাতিলের সোজাসাপ্টা উত্তর ছিল, যখন তাঁকে প্রশ্ন করা হয় মহেন্দ্র সিং ধোনি কি যুবরাজ সিংকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন? তিনি আরও বলেন, আমি রেকর্ডে এটি বলছি ধোনির পক্ষে কথা বলেন৷ পাতিল বলেন, ‘‘প্রাক্তন অধিনায়কের নির্বাচকদের উপর আস্থা ছিল।’’ যুবরাজ সিংকে বাদ দেওয়ার পিছনে ধোনির ভূমিকা ব্যাখ্যা করে পাতিল বলেন, “নির্বাচক কমিটির উপর তার পূর্ণ আস্থা ছিল। তিনি কিছুই বলেননি।”
যুবরাজ সিংয়ের বাবা এবং প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং বারবার বলেছেন যে ধোনি তার ছেলের কেরিয়ার ধ্বংস করে দিয়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যোগরাজ ধোনির প্রতি তার প্রশংসা প্রকাশ করেছেন। তিনি তার ছেলে যুবরাজকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য ধোনিকে দোষারোপ করেন, জোর দিয়ে বলেন যে এই কাজটি ক্ষমার অযোগ্য এবং এই সিদ্ধান্তে ধোনির ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “আমি এমএস ধোনিকে ক্ষমা করব না। তার আয়নায় নিজেকে দেখা উচিত। সে একজন দুর্দান্ত ক্রিকেটার, আমি তাকে স্যালুট জানাই। কিন্তু সে আমার ছেলের সঙ্গে যা করেছে তা ক্ষমার অযোগ্য।” এখন সবকিছু বেরিয়ে আসছে, আর এটা কখনই ক্ষমা করা যাবে না।” তিনি আরও বলেন, “ওই লোকটি আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে, যে আরও চার-পাঁচ বছর খেলতে পারত… আর কখনও যুবরাজ সিং আসবে না।”
