দিল্লি দলের ইনিংসের একেবারে প্রথম বলেই শামির শিকার হন ওপেনার কেএল রাহুল। বড় শট খেলতে গিয়ে তিনি বলটি আকাশে তুলে দেন এবং থার্ড ম্যান অঞ্চলে সহজ ক্যাচ আউট হন। শূন্য রানে আউট হয়ে ফেরেন রাহুল, যা দিল্লির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।
এই উইকেটের মাধ্যমেই শামি গড়েছেন এক অনন্য রেকর্ড। আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম বোলার, যিনি পাঁচবার ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়েছেন। এর আগে বেশ কয়েকজন বোলার তিনবার করে এই কৃতিত্ব অর্জন করলেও শামি একাই পাঁচবার করে সবার থেকে এগিয়ে গিয়েছেন।
advertisement
আইপিএলে এটি শামির ষষ্ঠ দল। এর আগে তিনি কলকাতা, দিল্লি, পঞ্জাব, গুজরাত এবং হায়দরাবাদের হয়ে খেলেছেন। নতুন মরশুমের আগে তাঁকে লখনউ দলে নেওয়া হয়, এবং প্রথম ম্যাচেই তিনি নিজের গুরুত্ব প্রমাণ করে দেন।
আরও পড়ুনঃ পন্থদের জয়ের গ্রাস কেড়ে নায়ক সমীর রিজভি! কে এই তরুণ ব্যাটার? আইপিএল খোঁজ দিল আরও এক তারকার!
গত মরশুমে শামির পারফরম্যান্স খুব ভালো ছিল না। তিনি বেশি রান খরচ করেছিলেন এবং কম উইকেট পেয়েছিলেন। তবে এবার নতুনভাবে শুরু করে তিনি দেখিয়ে দিলেন, নিজের সেরা ফর্মে ফিরতে তিনি প্রস্তুত। তাঁর এই পারফরম্যান্স লখনউ দলের জন্য বড় ভরসা হয়ে উঠতে পারে।
