২০২১ সালের অক্টোবর মাসে টেনিস তারকা লিয়েন্ডার পেজ গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সাদরে স্বাগত জানিয়ে “ছোট ভাই” বলেও উল্লেখ করেছিলেন। তবে ২০২২ সালের জানুয়ারিতে গোয়া বিধানসভা নির্বাচনের আগে ঘোষিত তৃণমূল কংগ্রেসের ৬৯ সদস্যের রাজ্য কমিটিতে পেজের নাম না থাকায় দলের মধ্যে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
advertisement
এখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে পেজের বিজেপির প্রার্থী হওয়ার জল্পনা বাড়ছে। গত সপ্তাহে তিনি বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে। এবার অমিত শাহের সঙ্গে বৈঠক!
উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে লিয়েন্ডার বৈঠক করেন রাহুল গান্ধির সঙ্গে। দু’বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গোয়ায় তৃণমূলে যোগ দেন তিনি। তবে শেষ পর্যন্ত হাত ও জোড়া ফুলের সঙ্গে থাকেননি তিনি। এবার তাঁর পদ্ম শিবিরের নাম লেখানো স্রেফ সময়ের অপেক্ষা বলেই ধরা হচ্ছে।
নীতিন নবীন কলকাতায় দুদিনের সফরে এসেছিলেন। তাঁর মূল লক্ষ্য বিজেপির নির্বাচনী কৌশলকে আরও শক্তিশালী করা। তিনি রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। প্রচার পরিকল্পনা আরও সুসংগঠিত করা, ডিজিটাল প্রচার বাড়ানো এবং বুথ স্তরের সংগঠনকে মজবুত করার উপর জোর দেওয়া হয় সেখানে। আর তারই ফাঁকে লিয়েন্ডারের সঙ্গেও দেখা করেন তিনি।
আরও পড়ুন- মরশুম শুরুর আগেই চোট! মাঠের বাইরে এমএস ধোনি, কবে ফিরবেন? রইল আপডেট
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে দুই দফায়—২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
