কেমন রয়েছেন অজিঙ্কা রাহানে? পরের ম্যাচে খেলতে পারবেন কেকেআর অধিনায়ক? লেটেস্ট আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ajinkya Rahane: মুম্বইয়ের বিরুদ্ধে ফিল্ডিং চলাকালীন রাহানের পায়ে টান ধরায় তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। মুম্বইয়ের ইনিংসের সময় তাঁকে অস্বস্তিতে দেখা যায়।
advertisement
1/5

কলকাতা নাইট রাইডার্স মরশুমের শুরুতেই বড় সমস্যার মুখে পড়েছে। দলের একাধিক পেস বোলার চোটের কারণে এমনিতেই বাইরে চলে গিয়েছেন। এতে বোলিং আক্রমণ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তারউপর এবার রাহানের চোট আরও উদ্বেগ বাড়াল কেকেআর ম্যানেজমেন্টের।
advertisement
2/5
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক অজিঙ্কে রাহানে ওপেন করতে নেমে দারুণ ব্যাটিং করেন। তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন এবং দ্রুত অর্ধশতরান পূর্ণ করেন। ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন এবং অংক্রিশ রঘুবংশীর সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন, যা দলের বড় রান করতে সাহায্য করে।
advertisement
3/5
তবে ফিল্ডিং চলাকালীন রাহানের পায়ে টান ধরায় তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। মুম্বইয়ের ইনিংসের সময় তাঁকে অস্বস্তিতে দেখা যায়। পরে তিনি জানান, ক্র্যাম্পের জন্যই তিনি আর মাঠে ফিরতে পারেননি। এই ঘটনা দলের জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
advertisement
4/5
মুম্বইয়ের ইনিংস চলাকালীন পঞ্চম ওভার শুরুর আগে রাহানে আচমকা পা ধরে বসে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে পড়েন ফিজিওরা। প্রাথমিক চিকিৎসার পর তিনি ধীরে ধীরে মাঠের বাইরে চলে যান। তাঁর হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল, চোটটি বেশ গুরুতর হতে পারে।
advertisement
5/5
তবুও রাহানে আশাবাদী। তিনি জানিয়েছেন, পরের ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন। তাঁর এই ইতিবাচক মনোভাব দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। এখন দেখার বিষয়, চোট সমস্যার মধ্যেও দল কতটা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে।