এই মরশুমে কেকেআরের শুরুটা একেবারেই ভালো হয়নি। তারা প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হারে এবং দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয়। ফলে টানা দুই হারের পর চাপে রয়েছে দলটি। ঘরের মাঠে সমর্থকদের সামনে এবার জয়ের খোঁজে মরিয়া কেকেআর।
অন্যদিকে পঞ্জাব কিংস দারুণ ছন্দে রয়েছে। তারা ইতিমধ্যেই টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর। প্রথমে গুজরাত টাইটান্সকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকেও পরাজিত করে তারা। তাই এই ম্যাচে জয় পেলে টানা তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য থাকবে শ্রেয়স আইযারের দলের।
advertisement
আরও পড়ুনঃ KKR vs PBKS: পঞ্জাব ম্যাচের আগে গ্রিনকে নিয়ে বড় খবর! মেগা আপডেট দিলেন কেকেআর কোচ
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও কেকেআর এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত ৩৫টি ম্যাচের মধ্যে তারা ২১টিতে জয় পেয়েছে, যেখানে পঞ্জাব জিতেছে ১৩টি ম্যাচ। তবে বর্তমান ফর্মের বিচারে পঞ্জাব কিছুটা এগিয়ে। তাই এই ম্যাচে কেকেআরের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর ফল নির্ভর করবে কোন দল চাপ সামলে ভালো পারফরম্যান্স করতে পারে তার ওপর।
