TRENDING:

KKR vs PBKS: এটা নাউ অর নেভার! ঘরের মাঠে জয়ে ফিরতে কোন স্ট্র্যাটেজি কেকেআরের, নাকি নাইটদের বাতিল করা শ্রেয়স বদলার ঝান্ডা পুঁতবেন

Last Updated:
KKR vs PBKS: আজ কেকেআর বনাম প়ঞ্জাব কিংস ইডেন গার্ডেন্সে, কোন একাদশ মাঠে নামাবে দল
advertisement
1/7
ঘরের মাঠে জয়ে ফিরতে কেকেআরের কোন স্ট্র্যাটেজি, নাকি নাইটদের বাতিল করা শ্রেয়স বদলার ঝান্ডা পুঁতবেন
কলকাতা: তিনবারের চ্যাম্পিয়ন, তিনবারের চ্যাম্পিয়ন এই শব্দে আর চিঁড়ে ভিজবে না৷ ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম পিবিকেএস ম্যাচে ইডেনে প্রথম জয় খুঁজছে কেকেআর৷ ৬ এপ্রিল আইপিএল ২০২৬-এর তৃতীয় লিগ ম্যাচে নাইট রাইডার্সের। আইপিএলের বরোতম ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে হচ্ছে। বৃহস্পতিবার আইপিএল ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৫ রানে লজ্জাজনক হার এবং কেকেআর নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স অজিঙ্ক রাহানের দলকে ৬ উইকেটে হারিয়েছিল৷ ফলে যেভাবেই হোক নিজেদের প্রথম জয় খুঁজছে নাইটরা৷ এই জয় এলে কিছুটা অক্সিজেন সঞ্চারিত হবে টিমের মধ্যে৷ না হলে এই মরশুমে কেকেআরের ঘুরে দাঁড়ানো বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে৷
advertisement
2/7
অন্যদিকে, পঞ্জাব কিংস এবারের আইপিএল ২০২৬-র দুটি ম্যাচের দুটিতেই জিতেছে৷  ৩১ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে তারা তাদের অভিযান শুরু করে এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে পঞ্জাব চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে। পঞ্জাব-ভিত্তিক দলটি সোমবার টানা তৃতীয় জয় নিশ্চিত করে আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটি ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে  ইডেনে মাঠে নামবে।
advertisement
3/7
মুখোমুখি কেকেআর বনাম পিবিকেএসমোট ম্যাচ: ৩৫কেকেআর জিতেছে: ২১বারপিবিকেএস জিতেছে: ১৩বারকোনো ফলাফল হয়নি: ১বার
advertisement
4/7
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের মধ্যের আইপিএল ম্যাচগুলিতে সেরা পারফরমার এবং রেকর্ড একনজরে:সর্বোচ্চ স্কোর: ২৬ এপ্রিল, ২০২৪এ কলকাতার ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের ১৮.৪ ওভারে ২৬২/২ রান।সর্বনিম্ন স্কোর: ১৫ এপ্রিল, ২০২৫এ নিউ চন্ডিগড়ে কলকাতা নাইট রাইডার্সের ১৫.১ ওভারে ১০ উইকেটে ৯৫ রান।
advertisement
5/7
সবচেয়ে বড় জয় (রানের ব্যবধানে): ২৭ মার্চ, ২০১০ তারিখে মোহালিতে কলকাতা নাইট রাইডার্স ৩৯ রানে জয়ী হয় (লক্ষ্য ছিল: ১৮৪)।সবচেয়ে বড় জয় (উইকেটের ব্যবধানে): ১১ মে, ২০১৪ তারিখে কটকে কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেটে জয়ী হয় (লক্ষ্য ছিল: ১৫০)।
advertisement
6/7
কলকাতা নাইট রাইডার্স: অজিঙ্ক রাহানে (ক্যাপ্টেন), ক্যামেরন গ্রিন, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, ব্লেসিং মুজারাবানি। ইমপ্যাক্ট সাব: ফিন অ্যালেন, মনীশ পান্ডে, সৌরভ দুবে, রোভম্যান পাওয়েল, তেজস্বী দাহিয়া
advertisement
7/7
পঞ্জাব কিংস: প্রভসিমরন সিং (উইকেটকিপার), কুপার কনোলি, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট প্লেয়ার: সূর্য্যশ সেডগে, প্রিয়াংশ আর্য, বিষ্ণু বিনোদ, প্রবীণ দুবে, হরপ্রীত ব্রার
বাংলা খবর/ছবি/খেলা/
KKR vs PBKS: এটা নাউ অর নেভার! ঘরের মাঠে জয়ে ফিরতে কোন স্ট্র্যাটেজি কেকেআরের, নাকি নাইটদের বাতিল করা শ্রেয়স বদলার ঝান্ডা পুঁতবেন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল