TRENDING:

হায়দরাবাদ ম্যাচের আগে গ্রিনকে নিয়ে বড় আপডেট দিলেন কেকেআর কোচ! কী জানালেন অভিষেক নায়ার?

Last Updated:

Kolkata Knight Riders: প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের বোলিং যেভাবে ব্যর্থ হয়েছে, তাতে হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে নামার আগে চাপে রয়েছে নাইট টিম ম্যানেজমেন্ট। ঘুড়ে দাঁড়াতে চলছে সবরকম চেষ্টা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই ম্যাচে ক্যামেরন গ্রিন বল না করা নিয়ে কম জলঘোলা হয়নি। হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ অভিষেক নায়ার আবারও ক্যামেরন গ্রিনের প্রতি দলের আস্থা স্পষ্ট করে দিয়েছেন। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি জানান, শুরুতে কিছু সমস্যা থাকলেও গ্রিন দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই রয়েছেন।
অভিষেক নায়ার
অভিষেক নায়ার
advertisement

এছাড়াও অভিষেক নায়ার বলেন, দল গঠনের ক্ষেত্রে তারা কখনই শুধু তাৎক্ষণিক ফলের কথা ভাবেন না। বরং একজন ক্রিকেটারের ধারাবাহিক পারফরম্যান্স এবং তার সামগ্রিক দক্ষতার উপর গুরুত্ব দেওয়া হয়। তাঁর মতে, গ্রিন একজন সম্পূর্ণ অলরাউন্ডার, যিনি নিজের সেরাটা দিতে পারলে দলের জন্য বড় অবদান রাখতে পারবেন।

দলের পরিবেশ নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন কোচ। তিনি জানান, খারাপ সময় সব দলের জীবনেই আসে। তবে সেই সময়েও খেলোয়াড়দের পাশে দাঁড়ানো এবং তাদের ওপর ভরসা রাখা খুব জরুরি। তিনি বরুণ চক্রবর্তীর উদাহরণ দিয়ে বলেন, দলের সবাই মানসিকভাবে ভালো জায়গায় রয়েছে এবং ইতিবাচক ভাবনা নিয়েই এগোচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ KKR vs SRH: কেকেআকের বিরুদ্ধে নামার আগে খারাপ খবর হায়দরাবাদ শিবিরে! কাজ সহজ হল নাইটদের?

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

এছাড়াও তিনি বলেন, কুড়ি ওভারের ক্রিকেট এখন দ্রুত বদলে যাচ্ছে। এই ফরম্যাটে পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কোনও নির্দিষ্ট নিয়মে আটকে না থেকে দলের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করতে পারলেই সাফল্য পাওয়া সম্ভব। সব মিলিয়ে, দলের আত্মবিশ্বাস এবং পারস্পরিক বিশ্বাসই তাদের এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন নায়ার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
হায়দরাবাদ ম্যাচের আগে গ্রিনকে নিয়ে বড় আপডেট দিলেন কেকেআর কোচ! কী জানালেন অভিষেক নায়ার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল