TRENDING:

KKR vs SRH: কেকেআরের বিরুদ্ধে নামার আগে খারাপ খবর হায়দরাবাদ শিবিরে! কাজ সহজ হল নাইটদের?

Last Updated:

KKR vs SRH: প্রথম ম্যাচেব আরসিবির বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদকে হারতে হয়েছিল। বোলাররা ব্যর্থ হলেও দলের ব্যাটাররা দুশোর বেশি স্কোর করেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেকেআরের বিরুদ্ধে নামার আগে খারাপ খবর সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। এসআরএইচ দলের ফাস্ট বোলার ব্রাইডন কার্স কলকাতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না বলে জানা গেছে। অনুশীলনের সময় হাতে চোট পাওয়ার কারণে তিনি এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
সানরাইজার্স হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদ
advertisement

কার্স আগের মরশুমেও চোটের জন্য খেলতে পারেননি। এবারের মরশুমের প্রথম ম্যাচেও তিনি দলে ছিলেন না। তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি, তাই দল তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না। ফলে হায়দরাবাদকে কেকেআর ম্যাচেও তাঁকে ছাড়াই যাবতীয পরিকল্পনা করতে হচ্ছে।

advertisement

ব্রাইডন কার্সের অনুপস্থিতিতে ইংল্যান্ডের ডেভিড পেইন এবং শ্রীলঙ্কার ঈশান মালিঙ্গা পেস বোলিংয়ের দায়িত্ব নিতে পারেন। পেইন ইতিমধ্যেই প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স করেছেন। তিনি কম রান দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে দলের আস্থা অর্জন করেছেন।

অন্যদিকে দলের অধিনায়ক প্যাট কামিন্সও এখনও পুরোপুরি সুস্থ নন। তিনি চোটের কারণে মরশুমের প্রথম দিকের ম্যাচগুলো খেলতে পারছেন না। তবে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং দ্রুত মাঠে ফেরার চেষ্টা করছেন। কবে থেকে খেলবেন তা এখনও নিশ্চিত নয়।

advertisement

আরও পড়ুনঃ KKR vs SRH: দ্বিতীয় ম্যাচেই দলে বড় বদল! মাত্র ৩ বিদেশি নিয়ে নামবে কেকেআর! হায়দরাবাদের একাদশে কারা?

সেরা ভিডিও

আরও দেখুন
রোড শো-তে ২৫ হাজার জনসমাগম... রোদ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে মানুষ! শুধু একটি দৃশ্যই নজর কাড়ল
আরও দেখুন

প্রথম ম্যাচেব আরসিবির বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদকে হারতে হয়েছিল। বোলাররা ব্যর্থ হলেও দলের ব্যাটাররা দুশোর বেশি স্কোর করেছিল। একইভাবে কলকাতা নাইট রাইডার্স দলও প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হারেছে। ফলে এই ম্যাচে দুই দলই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নামবে এবং লড়াই হবে জমজমাট।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs SRH: কেকেআরের বিরুদ্ধে নামার আগে খারাপ খবর হায়দরাবাদ শিবিরে! কাজ সহজ হল নাইটদের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল