TRENDING:

KKR News: আইপিএল শুরুর আগে যা করলেন অজিঙ্কে রাহানে! ভাইরাল কেকেআর অধিনায়কের কাণ্ড!

Last Updated:

Kolkata Knight Riders: মাঠের পারফরম্যান্সের পাশাপাশি রাহানের সামনে রয়েছে বড় দায়িত্ব। কলকাতা নাইট রাইডার্স দল নতুনভাবে গঠিত হয়েছে। কঠিন চ্যালেঞ্জ রাহানের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২৯ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে জোর কদমে চলছে কেকেআরের অনুশীলন। আর প্রথম ম্যাচে নামার আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ফর্মের ইঙ্গিত দিলেন নাইট অধিনায়ক অজিঙ্কে রাহানে। ইডেন গার্ডেন্সে অনুশীলন ম্যাচে তিনি নবদীপ সাইনির বলে বিশাল ছক্কা হাঁকান, যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অজিঙ্কে রাহানে
অজিঙ্কে রাহানে
advertisement

ফিন অ্যালেনের সঙ্গে ওপেন করতে নেমে রাহানে মাত্র ২০ বলে অর্ধশতরান করেন। একের পর চোখ ধাঁধানো, মারকাটারি শট খেলেন তিনি। রাহানের আগ্রাসী ব্যাটিং প্রমাণ করে দেয় ওপেনিংয়ের জন্যও প্রস্তুত তিনি। তাঁর এই ইনিংস দেখিয়ে দেয়, নতুন মরশুমে তিনি কতটা আত্মবিশ্বাসী এবং প্রস্তুত। কেকেআরের জন্য এটি অবশ্যই বড় ইতিবাচক দিক।

তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি রাহানের সামনে রয়েছে বড় দায়িত্ব। কলকাতা নাইট রাইডার্স দল নতুনভাবে গঠিত হয়েছে এবং কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। অভিষেক নায়ার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন, আর আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ারের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা এখন আর দলে নেই।

advertisement

advertisement

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে এল আরও এক পেসার! চোট সমস্যায় জর্জরিত দলের চিন্তা কি এবার কমবে?

সেরা ভিডিও

আরও দেখুন
দুই বোনের হাতে গড়া ‘সানফ্লাওয়ার চকলেট’, পুরুলিয়া জুড়ে বাড়ছে জনপ্রিয়তা
আরও দেখুন

গত মরসুমে তিন নম্বরে ব্যাট করে রাহানে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ওপেনিংয়ে স্থিরতা না থাকলেও তিনি নিজের পারফরম্যান্স দিয়ে দলকে এগিয়ে নিয়েছিলেন। ফলে এবারের আইপিএলেও তাঁর উপর বড় ভরসা থাকবে। রাহানে নিজেও জানিয়েছেন, তিনি এই দায়িত্ব উপভোগ করছেন এবং সব চ্যালেঞ্জ ইতিবাচকভাবে নিচ্ছেন। তাঁর মতে, কঠিন পরিস্থিতিতে সেরা পারফরম্যান্স দেওয়াই একজন অধিনায়ক ও খেলোয়াড়ের আসল পরীক্ষা। এখন দেখার, তাঁর নেতৃত্বে কেকেআর নতুন মরসুমে কতটা সফল হয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR News: আইপিএল শুরুর আগে যা করলেন অজিঙ্কে রাহানে! ভাইরাল কেকেআর অধিনায়কের কাণ্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল