TRENDING:

IPL 2026: টার্গেট ২০০ আইপিএল উইকেট, লড়াইয়ে ৩ তারকা বোলার, কে আগে গড়বে ইতিহাস

Last Updated:

IPL 2026: আইপিএল ২০২৬ শুরুর আগে এবার আলোচনায় রয়েছেন এমন কয়েকজন বোলার, যারা একটি বড় রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইপিএলে ব্যাটারদের দাপট থাকলেও প্রতি মরশুমেই কিছু বোলার নিজেদের দক্ষতায় আলাদা করে নজর কেড়ে নেন। আইপিএল ২০২৬ শুরুর আগে এবার আলোচনায় রয়েছেন এমন কয়েকজন বোলার, যারা একটি বড় রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে শুধু যুজবেন্দ্র চাহলই ২০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন।
IPL 2026
IPL 2026
advertisement

এবার সেই বিশেষ ক্লাবে ঢোকার দৌড়ে রয়েছেন তিনজন তারকা বোলার—জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও সুনীল নারিন। তিনজনের বোলিং ধরণ আলাদা হলেও তাদের লক্ষ্য একটাই—২০০ উইকেট পূর্ণ করে ইতিহাস গড়া। ফলে এই মরসুমে বোলারদের লড়াইও সমান আকর্ষণীয় হতে চলেছে। এই ৩ তারকার দিকে নজর রয়েছে ক্রিকেট প্রেমিদের।

সবচেয়ে এগিয়ে রয়েছেন ভুবনেশ্বর কুমার। তার ঝুলিতে এখন ১৯৮ উইকেট, অর্থাৎ মাত্র ২টি উইকেট নিলেই তিনি এই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। নতুন বলে তার সুইং বোলিং ব্যাটসম্যানদের জন্য সবসময়ই কঠিন হয়ে দাঁড়ায়। তাই মনে করা হচ্ছে, মরসুমের শুরুতেই তিনি এই রেকর্ড গড়তে পারেন।

advertisement

অন্যদিকে সুনীল নারিনের ঝুলিতে রয়েছে ১৯২ উইকেট। তাকে আরও ৮টি উইকেট নিতে হবে। তার কৃপণ বোলিং এবং চাপের মুহূর্তে উইকেট নেওয়ার ক্ষমতা তাকে এই লক্ষ্যের দিকে এগিয়ে রাখছে। এবারও কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম প্রধান অস্ত্র সুনীল নারিন। ফলে ফ্যানেদের আশা ২০০ উইকেটের মাইলস্টোন সহজেই পেরিয়ে যাবেন তিনি।

এরপর তালিকায় রয়েছে জসপ্রীত বুমরাহের নাম। বর্তমানে ডান হাতি তারকা ভারতীয় পেসারের আইপিএলে উইকেট সংখ্যা ১৮৩। তাকে ১৭টি উইকেট নিতে হবে, যা কিছুটা কঠিন হলেও তার ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সম্ভব বলেই মনে করা হচ্ছে। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপেও দারুণ ফর্মে ছিলেন বুমরাহ। মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানেরাও তাঁর কাছে একইরকম পারফরম্যান্স দেখার অপেক্ষায়।

advertisement

আরও পড়ুনঃ আইপিএলে সচিনের রয়েছে এমন একটি রেকর্ড, যা ১৮ বছরে কোনো ভারতীয় ক্রিকেটার ভাঙতে পারেনি

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল! কারণটা কী? জানলে আঁতকে উঠবেন
আরও দেখুন

সব মিলিয়ে আইপিএল ২০২৬ শুধু রান আর বিনোদনের জন্য নয়, বরং নতুন রেকর্ড তৈরির দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন সবার নজর থাকবে এই তিন বোলারের দিকে—কে সবার আগে ২০০ উইকেটের এই বিশেষ মাইলস্টোন স্পর্শ করেন এবং ইতিহাসে নিজের নাম লিখে রাখেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026: টার্গেট ২০০ আইপিএল উইকেট, লড়াইয়ে ৩ তারকা বোলার, কে আগে গড়বে ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল