TRENDING:

IPL 2026: আইপিএলে একটি বড় রেকর্ড গড়ার লড়াইয়ে রোহিত-বিরাট-ধোনি! কে আগে করবে বাজিমাত

Last Updated:

IPL 2026: রোহিত মুম্বই ইন্ডিয়ান্স, বিরাট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। এই তিন অভিজ্ঞ ক্রিকেটারের সামনে এবার আইপিএলের ইতিহাসে একটি বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইপিএল ২০২৬ শুরু হতে চলেছে ২৮ মার্চ থেকে, আর সেই সঙ্গে আবারও মাঠে নামবেন তারকা ক্রিকেটাররা। বিশেষ করে রোহিত শর্মা, বিরাট কোহলি, এমএস ধোনির দিকে সবার নজর থাকবে। রোহিত মুম্বই ইন্ডিয়ান্স, বিরাট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। এই তিন অভিজ্ঞ ক্রিকেটারের সামনে এবার আইপিএলের ইতিহাসে একটি বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।
MS Dhoni
MS Dhoni
advertisement

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার জেতার তালিকায় এই তিনজনই শীর্ষে রয়েছেন ভারতীয়দের মধ্যে। বর্তমানে রোহিত শর্মা এই তালিকায় সবচেয়ে এগিয়ে, তার ঝুলিতে রয়েছে ২১টি পুরস্কার। বিরাট কোহলি ১৯টি এবং মহেন্দ্র সিং ধোনি ১৮টি পুরস্কার জিতেছেন। ফলে ২০২৬ মরশুমে ভালো পারফরম্যান্স করলে তারা সহজেই আরও এগিয়ে যেতে পারেন।

advertisement

তবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার জেতার এই তালিকার শীর্ষে রয়েছেন এ বি ডিভিলিয়ার্স, যিনি ২৫ বার ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়েছেন। তার পরেই রয়েছেন ক্রিস গেইল, যার ঝুলিতে রয়েছে ২২টি পুরস্কার। কিন্তু এই দুই কিংবদন্তি এখন আর আইপিএলে খেলেন না, ফলে তাদের রেকর্ড ভাঙার সুযোগ এখনকার খেলোয়াড়দের সামনে খুলে গেছে।

advertisement

আরও পড়ুনঃ আইপিএলে সচিনের রয়েছে এমন একটি রেকর্ড, যা ১৮ বছরে কোনো ভারতীয় ক্রিকেটার ভাঙতে পারেনি

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল! কারণটা কী? জানলে আঁতকে উঠবেন
আরও দেখুন

এই পরিস্থিতিতে রোহিত, বিরাট এবং ধোনির সামনে সুবর্ণ সুযোগ রয়েছে ইতিহাস গড়ার। তারা যদি এই মরশুমে একাধিক ম্যাচে সেরা খেলোয়াড় হন, তাহলে সহজেই ডি ভিলিয়ার্স ও গেইলকে ছাড়িয়ে যেতে পারেন। ফলে আইপিএল ২০২৬ শুধু প্রতিযোগিতার জন্যই নয়, নতুন রেকর্ড তৈরির দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026: আইপিএলে একটি বড় রেকর্ড গড়ার লড়াইয়ে রোহিত-বিরাট-ধোনি! কে আগে করবে বাজিমাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল