TRENDING:

KKR : ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিল কেকেআর, অধিনায়ক চলেও এলেন কলকাতায়! আইপিএলে শাহরুখের দলে এবার ৬ ফিট ৮ ইঞ্চির পেসার

Last Updated:
KKR : কেকেআর এবারও কোনও পরীক্ষার পথে হাঁটল না। আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আবার অজিঙ্ক রাহানে।
advertisement
1/5
ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিল কেকেআর, অধিনায়ক চলেও এলেন কলকাতায়!
কেকেআরের ক্যাপ্টেন কে! গত কয়েকদিন ধরে কেকেআর-এর অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনার শেষ নেই। তবে এবারও নতুন কাউকে ক্যাপ্টেনের সিটে বসিয়ে চমক দিল না কেকেআর।
advertisement
2/5
মঙ্গলবার কেকেআর-এর তরফে ২০২৬ আইপিএলের জন্য অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর। আসন্ন আইপিএলেও কেকেআরে ক্যাপ্টেন থাকছেন অজিঙ্ক রাহানে। এবারও কোনও পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটল না নাইটরা।
advertisement
3/5
২০২৪ সালের চ্যাম্পিয়ন কেকেআর। তবে ২০২৫ সালে নাইটরা আট নম্বরে শেষ করেছিল। তার পর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের চুক্তি আর বাড়ায়নি কেকেআর। বোলিং কোচ ভরত অরুণকেও সরিয়ে দেওয়া হয়।
advertisement
4/5
ইতিমধ্যে কলকাতায় এসে শিবিরে যোগ দিয়েছেন ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। জিম্বাবোয়ের ৬ ফিট ৮ ইঞ্চির পেসার মুজারবানিও চলে এসেছেন কলকাতায়।
advertisement
5/5
আকাশদীপ, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংহের মতো ক্রিকেটার রয়েছেন কেকেআরে। সুনীল নারিন, ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েলের মতো অভিজ্ঞ বিদেশিরাও রয়েছেন দলে।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR : ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিল কেকেআর, অধিনায়ক চলেও এলেন কলকাতায়! আইপিএলে শাহরুখের দলে এবার ৬ ফিট ৮ ইঞ্চির পেসার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল