এদিন ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। জামশেদপুরের মাঝমাঠে মাধি তালাল দুর্দান্ত নিয়ন্ত্রণ রাখেন এবং একাধিক আক্রমণ তৈরি করেন। অন্যদিকে ইস্টবেঙ্গল আক্রমণে উঠলেও শেষ মুহূর্তে গোলের সুযোগ কাজে লাগাতে পারছিল না। গোলকিপার প্রভসুখন গিল কয়েকবার দলকে বাঁচান। বেশ কিছু অনবদ্য সেভ করেন তিনি।
খেলার বিপরীতে ম্যাচের ৪০ মিনিটে গোলের মুখ খুলে ফেলে ইস্টবেঙ্গল। বিপিন সিংহের ক্রস থেকে বল পেয়ে এডমুন্ড লালরিন্ডিকা নিখুঁত শটে গোল করেন। বিরতির ঠিক আগে লিড বাড়ানোর সুযোগ ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেন লাল-হলুদের অ্যাটাকিং লাইন। ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।
advertisement
আরও পড়ুনঃ IND vs WI: মেগা ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজকে বড় আপডেট! এই তথ্য মুখে হাসি ফোটাবে ভারতের!
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল ইস্টবেঙ্গল। জামশেদপুর দ্রুত ঘুরে দাঁড়ায়। একের পর এক আক্রমণ আছড়ে পড়ে লাল হলুদের রক্ষণে। স্টিফেন এজ় প্রথমে সমতা ফেরান। ম্যাচের শেষ দিকে রেই তাচিকাওয়ার গোলে জয় নিশ্চিত হয় তাদের। এই জয়ে টানা তিন ম্যাচ জিতে তারা লিগের শীর্ষে উঠে এসেছে। অতিরিক্ত সময় পেলেও ইস্টবেঙ্গল আর গোল শোধ করতে পারেনি, ফলে হতাশাই সঙ্গী হয়েছে তাদের।
