আইপিএল ২০২৬-এর পরই ৫ মহা তারকার অবসর! তালিকায় ২ কেকেআর প্লেয়ারও!
- Published by:Sudip Paul
Last Updated:
These 5 Star Platers Likely To Announce Retirement After IPL 2026: বয়স, পারফরম্যান্স ও দলের চাহিদার পরিবর্তনের কারণে এবারও কয়েকজন পরিচিত মুখের আইপিএল ক্যারিয়ার শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
1/6

আইপিএল ২০২৬ শুরুর আগে আবারও আলোচনায় উঠে এসেছে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের ভবিষ্যৎ। আইপিএলে প্রতি মরশুমেই যেমন নতুন তারকার উত্থান হয়, তেমনই কিছু বড় নাম ধীরে ধীরে বিদায়ের দিকে এগিয়ে যান। বয়স, পারফরম্যান্স ও দলের চাহিদার পরিবর্তনের কারণে এবারও কয়েকজন পরিচিত মুখের আইপিএল ক্যারিয়ার শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
2/6
এমএস ধোনি: এই তালিকার সবচেয়ে বড় নাম এমএস ধোনি। চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি ক্রিকেটার দীর্ঘদিন ধরে আইপিএলের অন্যতম আকর্ষণ। তবে বয়স এবং দলের নতুন পরিকল্পনার কারণে ধারণা করা হচ্ছে, ২০২৬ মরশুমের পর তিনি অবসর নিতে পারেন। অনেক ভক্তই তাই এই মরশুমকে তাঁর শেষ উপস্থিতি হিসেবে দেখছেন।
advertisement
3/6
অজিঙ্কে রাহানে: এই তালিকায় অন্যতম নাম হল বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কে রাহানে। তিনিও কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন। সাম্প্রতিক পারফরম্যান্স আগের মতো ধারাবাহিক নয়। ফলে ২০২৬ মরশুমের পর তিনিও আইপিএলকে বিদায় জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।
advertisement
4/6
হার্শল প্যাটেল: অবসর নিতে পারেন এমন ক্রিকেটারের তাবিকায় তৃতীয় নাম হল হার্শল প্যাটেল। সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার একসময় ডেথ ওভারে দারুণ কার্যকর ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর ফর্মে ভাটা পড়েছে। তাই এই মরসুমে ভালো না করলে অবসরের সম্ভাবনা তৈরি হতে পারে।
advertisement
5/6
ইশান্ত শর্মা: ভারতের তারকা পেসার বর্তমানে গুজরাত টাইটান্সের অভিজ্ঞ ফাস্ট বোলার। বয়সের কারণে এখন সীমিত সংখ্যক ম্যাচ খেলেন। ফর্মও আর আগের মতো নেই। ফলে তিনিও হয়তো এই মরশুমের পর অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
advertisement
6/6
সুনীল নারিন: এখনও কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য সুনীল নারিন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর ওপরও চাপ বাড়ছে। যদি দল প্রত্যাশামতো ফল করতে না পারে, তাহলে ভবিষ্যতে তিনিও নতুন ভূমিকায় চলে যেতে পারেন। সব মিলিয়ে, আইপিএল ২০২৬ হয়তো কয়েকজন বড় তারকার বিদায়ের মঞ্চ হয়ে উঠতে পারে।