ঘটনাটি ঘটে সানরাইজার্স বি ইনিংসের অষ্টম ওভারে। কিষাণ ও লিয়াম লিভিংস্টোন দারুণ ব্যাটিং করছিলেন সেই সময়। কিষাণ ওই ওভারে আনসারির বিরুদ্ধে ২০ রান করেন। কিন্তু শেষ পর্যন্ত স্পিনার আনসারি তাঁকে আউট করে প্রতিশোধ নেন।
সাধারণত ইন্ট্রা-স্কোয়াড ম্যাচে উদযাপন অনেকটাই সংযত থাকে। কিন্তু কিষাণের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বিরক্ত হয়ে আনসারি তাঁকে আউট করার পর তীব্র প্রতিক্রিয়া দেখান এবং একটি আগ্রাসী ‘send-off’ দেন।
advertisement
আনসারি তখন বেশ রেগেই ছিলেন। বারবার ইশারা করে ইশান কিষাণকে প্যাভিলিয়নের দিকে যেতে বলেন। এই সময় দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটিও হয়। তবে কিষাণ বিষয়টিকে মজার দিক থেকেই নিয়েছিলেন এবং মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে হাসতে দেখা যায়।
যদিও সোশ্যাল মিডিয়ায় দলের অশান্তির জল্পনা ছড়ায়। তবে মনে হচ্ছে ঘটনাটি শুধুই মুহূর্তের উত্তেজনা থেকেই হয়েছে। শনিবারের ম্যাচে অভিষেক শর্মা এবং ঈশান কিষাণ দুজনেই ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। সানরাইজার্স এবার তাদের প্রথম ম্যাচ খেলবে আরসিবির বিরুদ্ধএ। টি-২০ বিশ্বকাপে ফর্মে না থাকলেও অভিষেক শর্মা ফাইনালে দুরন্ত ৯৪ রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছিলেন।
আরও পড়ুন- T20 WC জয়ের পর ভারতীয় দল কাদের বিরুদ্ধে খেলতে নামবে,জুনে বিদেশ সফর
ঈশান কিষাণ মাত্র ২৪ বলে ৭২ রান করে দুর্দান্ত ইনিংস খেললেও শেষ পর্যন্ত জিশান আনসারি-র বলে আউট হন এদিন। মরসুমের প্রথম ম্যাচের আগে অন্তর্বর্তীকালীন অধিনায়ক এবং সহ-অধিনায়কের এমন পারফরম্যান্স দেখে সানরাইজার্স সমর্থকরা আশার আলো দেখছেন। প্রসঙ্গত, আইপিএল ২০২৬ অভিযান সানরাইজার্স শুরু করবে ২৮ মার্চ, বেঙ্গালুরুতে।
