TRENDING:

IPL 2026: বিভিন্ন রাজ্যে নির্বাচনের জন্য আইপিএলের সূচি নিয়ে সমস্যায় বোর্ড, ১৩ মার্চের মধ্যে প্রকাশ প্রথম ২০ দিনের ফিক্সচার

Last Updated:

BCCI To Announce IPL 2026 Schedule By March 13: যে রাজ্যে যে দিন নির্বাচন থাকবে, সে দিন সেই রাজ্যে ম্যাচ আয়োজন সম্ভব নয়। নির্বাচনের আগের এবং পরের দিনও খেলা রাখতে চায় না বিসিসিআই।

advertisement
মুম্বই: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের দামামা বেজে উঠেছে। ২০২৬ মরশুমের সূচি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করেছে বিসিসিআই ৷ ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ মার্চের মধ্যে টুর্নামেন্টের প্রথম পর্বের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
১৩ মার্চের মধ্যে প্রকাশ আইপিএল ২০২৬-এর প্রথম ২০ দিনের ফিক্সচার
১৩ মার্চের মধ্যে প্রকাশ আইপিএল ২০২৬-এর প্রথম ২০ দিনের ফিক্সচার
advertisement

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, লজিস্টিক এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিবেচনা করে আপাতত টুর্নামেন্টের প্রথম ২০ দিনের সূচি প্রকাশ করা হবে। দেশের একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য আইপিএলের পূর্ণাঙ্গ সূচি তৈরি করতে সমস্যায় পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। যদিও ২৮ মার্চ থেকে আইপিএল শুরু হওয়া নিশ্চিত।

আরও পড়ুন– ভোররাত থেকেই গ্যাস ভরাতে লম্বা লাইন ! LPG-র দাম বাড়াতে সমস্যায় অটোচালকরা

advertisement

প্রাথমিক ভাবে প্রথম ২০ দিনের সূচি প্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু এবং কেরলে বিধানসভা নির্বাচন রয়েছে। নির্বাচন কমিশন এখনও নির্ঘণ্ট প্রকাশ করেনি। তাই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে এখনই পারছে না বিসিসিআই ৷ ভারতের কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে পুরো সূচি একসঙ্গে না দিয়ে ধাপে ধাপে প্রকাশের এই কৌশল নিয়েছে বোর্ড। বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম এবং তামিলনাড়ুর নির্বাচনী সূচির সঙ্গে সমন্বয় রেখেই পরবর্তী টুর্নামেন্ট সূচি চূড়ান্ত করা হবে।

advertisement

আরও পড়ুন– ব্যান্ড বাজেনি, লগ্ন মেনেও হয়নি অনুষ্ঠান, ছিমছাম বিয়ে সেরে এক জোরালো বার্তা দিলেন সুশান্ত সিং রাজপুতের বোন

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের গ্রামের আজব ছবি, ১২০ টি পরিবারের একটাই পেশা,সকাল হলেই শুরু হয় মুখে রং মাখা...
আরও দেখুন

নির্বাচনের সময় আইপিএলের ম্যাচের নিরাপত্তা নিয়ে সমস্যা হয়। তাই সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে চাইছেন বিসিসিআই কর্তারা। প্রথম ২০ দিনের সূচি ১৩ মার্চের মধ্যে ঘোষণার ইঙ্গিত দিয়েছেন বোর্ড সচিব। সাইকিয়া জানিয়েছেন, আগামী আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ এবং ফাইনাল হবে বেঙ্গালুরুতে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026: বিভিন্ন রাজ্যে নির্বাচনের জন্য আইপিএলের সূচি নিয়ে সমস্যায় বোর্ড, ১৩ মার্চের মধ্যে প্রকাশ প্রথম ২০ দিনের ফিক্সচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল